জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জের ধাইনগরে জামায়াতের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

 

মোঃ গোলাম জাকারিয়া 


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের নাককাটিতলা বাজারে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ধাইনগর ইউনিয়ন শাখা।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় এ উদ্যোগের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগর আমির, চাঁপাইনবাবগঞ্জ–১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ড. কেরামত আলী।
উদ্বোধনের সময় তিনি বলেন, শিবগঞ্জকে পরিকল্পিত নগরায়নের আওতায় এনে 'ক্লিন সিটি ' হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। পরিচ্ছন্ন বাজার, উন্নত বর্জ্য ব্যবস্থাপনা, সুসংহত নগর পরিকল্পনা ও পরিবেশবান্ধব উদ্যোগসহ কয়েকটি অগ্রাধিকার পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। ভবিষ্যতে সংসদ সদস্য নির্বাচিত হলে শিবগঞ্জকে পরিচ্ছন্ন, পরিকল্পিত ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে জনগণের সহযোগিতা চান ড. কেরামত আলী।
পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে উপজেলা আমির সাদিকুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অভিযানে স্থানীয় দুই শতাধিক মানুষ অংশ নিয়েছে। বাজারের রাস্তা, ড্রেন ও আশপাশের এলাকাজুড়ে কয়েক ঘণ্টা ধরে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। স্থানীয়দের অংশগ্রহণে বাজার এলাকা তাৎক্ষণিকভাবে পরিচ্ছন্ন হয়ে ওঠে, যা এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার চার আসনে চূড়ান্ত লড়াইয়ে ২৪ প্রার্থী, ২ জনের মনোনয়ন প্র

1

গণতন্ত্র অভিযাত্রায় জাতীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে

2

রায়গঞ্জ ও উল্লাপাড়ায় অবৈধ ইটভাটায় অভিযান

3

নড়াইল-লোহাগড়ার মানুষের সেবক হতে চাই

4

বাঞ্ছারামপুর আমিন সমিতির কমিটি গঠন সভাপতি আব্বাস, সম্পাদক নু

5

নওগাঁর মাদকবিরোধী অভিযানে বদলগাছীতে ট্যাপেন্টাডলসহ ৫ জন গ্রে

6

দিনাজপুরে পুলিশ সদস্যদের ড্রাইভিং দক্ষতা যাচাই

7

বায়তুলইজ্জতে বর্ণাঢ্য কুচকাওয়াজে শেষ হলো ১০৪তম রিক্রুট ব্য

8

রায়গঞ্জে কৃষকদের সঙ্গে সরিষা চাষের উপর উঠান বৈঠক অনুষ্ঠিত

9

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ১২ প্রার্থীর মনোনয়ন দাখিল

10

নারায়ণগঞ্জে নির্বাচনী মাঠে নারীরা অনুপস্থিত

11

নওগাঁর মান্দায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ডাঃ ইক

12

নাসিরনগরে মোবাইল কোর্টের অভিযান ১৫ হাজার টাকা জরিমানা

13

আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড কমিটির অনুমোদন দেন

14

বানারীপাড়ায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা কমিটির সভা

15

ভারতে আড়াই বছর করাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল মা-ছেলে

16

লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত অংশগ্রহণকারীদের মাঝে পু

17

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দেশ বাসির কাছে দোয়া চেয়ে

18

হাজারো নেতাকর্মীর বর্ণাঢ্য র‌্যালিতে যথাযোগ্য মর্যাদায় পালিত

19

পলাশে নানা আয়োজনে বড় দিন উৎযাপন

20