মোঃ জাকি উল্লাহ
প্রকাশঃ 18-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

চাঁদাবাজির অভিযোগে পুরুষদের পাশাপাশি নারীরাও পেটালেন যুবদল-কৃষকদলের ৩ নেতাকে

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পুকুর খননকারীর কাছে চাঁদা দাবির অভিযোগে যুবদল ও কৃষক দলের ৩ নেতাকে আটকে রেখে মারধর করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় তাদের বাকিরা পালিয়ে যায়। ৩টি মটরসাইকেল ভাংচুর করা হয়। তবে ষড়যন্ত্রমূলকভাবে তাদের মারধর করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।
 উপজেলার ধুবিল ইউনিয়নের নইপাড়া গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এ সংক্রান্ত কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
আহতরা হলেন, সলঙ্গা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মোমিন(৪০), সদস্য রোকনুজ্জামান খোকন (৩৮) ও সলঙ্গা থানা কৃষক দলের সদস্য সচিব সোবহান আলী (৪২)।
ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা গেছে, বেশকিছু বিক্ষুব্ধ নারী-পুরুষ যুবদল ও কৃষকদলের এই তিন নেতাকে আটকে রেখে মারধর করছে।
স্থানীয় শহিদুল ইসলাম ও আরব আলী বলেন, শুক্রবার বিকেলে ৫ থেকে ৭টি মোটরসাইকেলে ৮-৯জন নইপাড়ায় এসে গ্রামের শহিদুল ইসলামের পুকুর খনন কাজ চলাকালে চাঁদা দাবি করেন। ওই সময় এলাকার বিক্ষুব্ধ নারী-পুরুষরা তাদের ৩জনকে আটকে রেখে গণপিটুনি দিয়েছে। এ সময় পরিস্থিতি বেগতিক দেখে বাকিরা পালিয়ে যায়। উত্তেজিত লোকজন তাদের ৩/৪টি মটরসাইকেল ভাংচুর করেছে।
তবে ধুবিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম হাবু জানান, নৈইপাড়া গ্রামে আমাদের দলীয় ছেলেদেরকে পূর্বপরিকল্পিত ও অন্যায়ভাবে হেনস্তা করা হয়েছে। মূলত আমাদের দলের ছেলেরা আবাদি জমিতে পুকুর খননের প্রতিবাদ করতে গিয়েছিল। প্রতিবাদ করার কারণেই এমন ঘটনা ঘটেছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় স্বামী-স্ত্রী পরিচয়ে ইয়াবা পাচারকালে দু’জন গ্রেফতার

1

প্রশাসনকে ‘বুড়ো আঙুল’ সোনাদিয়ায় অবৈধ কটেজে জমকালো আয়োজনে থা

2

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময়

3

কলমাকান্দায় বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে মতবিনিময় সভা অনু

4

শামীম তালুকদার স্ব পদে বহাল।

5

রোটারি ক্লাবের উদ্যোগে ইয়াতিমদের মাঝে ফলের চারাগাছ বিতরণ

6

সেনবাগে ছাত্রদল কর্তৃক "মেধা সংবর্ধনা-২০২৫" অনুষ্ঠিত

7

নোয়াখালীতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বৃদ্ধের মৃত্যু

8

ভাঙ্গুড়ার আব্দুল জব্বার হলেন পাবনা জেলা প্রাইভেট হাসপাতাল

9

দিনাজপুরে জেল সুপার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

10

তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে, এটাই আমাদের স্বপ্ন:

11

শেষ সময়ে জমজমাট কোনাপাড়া বৃক্ষ মেলা

12

বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর - ১ সমৃদ্ধ সমাবেশ

13

লোহাগড়ায় চোরের উপদ্রব থেকে বাঁচার জন্য সমাবেশ ও মানববন্ধন

14

আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন

15

মোহনগঞ্জ–খুরশিমুল সড়কের ছোট পাইকুড়া গ্রামে ভাঙা ব্রিজ, চরম দ

16

তামিমকে এখনো ‘ভারতের দালাল’ই বলছেন বিসিবি পরিচালক নাজমুল

17

নাসিরনগরে সাবেক সাংসদ সৈয়দ মোর্শেদ কামালের ১৩ তম মৃত্যু বার্

18

চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী সাথে নূরুল ইসলাম বুলবুলের মতিবিনিম

19

কুয়েতে তিব্র গরমের পর শীতের আগমন জনমনে স্বস্তির নিঃশ্বাস

20