আব্দুল মতিন মুন্সি
প্রকাশঃ 6-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

চলে গেলেন বোয়ালমারীর বিশিষ্ট রাজনীতিবিদ খন্দকার রফিকুল ইসলাম কামাল

৬ জুলাই সকালে ৮:৪৫ মিনিটের দিকে তিনি ফরিদপুর হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। 
 খন্দকার রফিকুল ইসলাম কামাল  আরবিয়ান বংশদ্ভূত সম্ভ্রান্ত গঞ্জেরাজ পরিবারে জন্মগ্রহণ করেছেন।
তাঁর রয়েছে একদিকে পারিবারিক ঐতিহ্য অন্য দিকে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। খন্দকার কামাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বোয়ালমারী উপজেলা শাখার সাবেক সভাপতি ও সম্প্রতি ঘোষিত উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ছিলেন। 
তিনি বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী  ওবায়দুর রহমান ও খন্দকার রফিকুল ইসলাম কামাল একই বংশের লোক।
 ১২০০খ্রিস্টাব্দ বা তার আগে  ইসলাম প্রচারে ইরাকের বাগদাদ থেকে ফরিদপুর আসেন বিশিষ্ট ইসলাম প্রচারক শাহ আব্দুর রহমান গঞ্জেরাজ (রহ) ও তার ভাগ্নে আব্দুর রহমান দানেশমন্দি (রহ)। 
আব্দুর রহমান গঞ্জেরাজ (রহ) ফরিদপুর সদরের খাবাসপুরে বসতি স্থাপন করেন।  এই গঞ্জেরাজ পরিবারই পরে খন্দকার পরিবার হিসেবে পরিচিতি লাভ করে। 
খন্দকার রফিকুল ইসলাম কামাল এর পিতা খন্দকার সিরাজুল ইসলাম ছোলনার ভূস্বামী  শমসের মিয়ার কন্যার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে বোয়ালমারীতে শ্বশুরালয়ে বসতি গড়েন। তাঁর দাদা খন্দকার আব্দুস সামাদও বৈবাহিক সূত্রে ঘোষপুর ইউনিয়নের বালিয়াপাড়ায় বসতি স্থাপন করেন।
 অপর দিকে শাহ আব্দুর রহমান গঞ্জেরাজ (রহ) এর ভাগ্নে আব্দুর রহমান দানেশমন্দি (রহ) নগরকান্দা লস্কারদিয়ায় বসতি স্থাপন করে ইসলাম প্রচার করেন। ওবায়দুর রহমান  দানেশমন্দি (রহ) বংশধর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম-১৩আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত ছৈয়দ মোহাম্মদ শাহাজাহা

1

নাব্য সংকটে দৌলতদিয়া ৭ নং ফেরিঘাট বন্ধ ঘোষণা

2

ইন্সট্রাক্টর সালাহউদ্দিন শেখের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে

3

ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

4

কুমিল্লার চান্দিনায় বাস তল্লাশিতে বিদেশি পিস্তল উদ্ধার

5

টুঙ্গিপাড়ায় মুরগি দেওয়ার প্রলোভনে প্রতারণা

6

‎কেশবপুরে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু

7

ফেসবুকে এমন স্বাধীনতা শেখ হাসিনার আমলে ছিলো না: স্বরাষ্ট্র উ

8

আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৮৭০ (আটশত সত্তর) পিস ইয়াবা ট্যাবল

9

দিনাজপুর পার্বতীপুর মডেল থানার বিশেষ অভিযানে মাদকসহ একজন গ্র

10

নোয়াখালীতে চা খেতে গিয়ে ধরা খেল সাজাপ্রাপ্ত পলাতক আসামি

11

সিরাজগঞ্জ -৩ (রায়গঞ্জ-তাড়াশ) এলাকায় পোস্টারহীন প্রচারে নেই

12

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ বিশ্বাসযোগ্য নয়: সিআইএ

13

সত্য ঘটনা অনুযায়ী মামলা নেওয়ায় নড়াইলে ওসি প্রত্যাহার

14

বকশীগঞ্জে ১ হাজার ৯৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

15

চাঁপাইনবাবগঞ্জের ৫ সীমান্তে অভিযান চালিয়ে ১০টি ও ২টি মহিষ আ

16

চুয়াডাঙ্গায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরণবিধি প্রতিপালন ও

17

কুয়াকাটার হোটেল ও বাড়িতে বেড়েই চলেছে পতিতাদের উপস্থিতি, সমা

18

সাংবাদিক ও নারী মাঠকর্মীদের সাথে সতন্ত্র প্রার্থী মুজাহিদ ব

19

গজারিয়ায় হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

20