জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চরভদ্রাসনে পদ্মায় পড়ে বলগেট শ্রমিক নিখোঁজ

লিয়াকত আলী লাভলু চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের টিলারচর গ্রামে বলগেট থেকে পদ্মা নদীতে পরে গিয়ে এক শ্রমিক পানিতে ডুবে নিখোঁজ রয়েছে।  বলগেটটি ফরিদপুর সিএন্ডবি ঘাটের থেকে পন্য আনলোড করে গতকাল রাত্রে জাকেরের শুরা পদ্মার পাড়ে অবস্থান করে। আজ বুধবার আনুমানিক ১ টার দিকে বলগেটটি মাল আনতে রওয়ানা হলে এক শ্রমিক পানিতে পরে গিয়ে নিখোঁজ রয়েছে বলে জানা যায়।
নিখোঁজ শ্রমিক হলো-ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার শৈলমারী গ্রামের মুজিবর শেখের ছেলে আরিফ শেখ (৪৫)। উক্ত শ্রমিক নিখোঁজের পর চরভদ্রাসন ফায়ার ষ্টেশন, ফরিদপুর নৌপুলিশ ও ফরিদপুর ডুবুরী দল ঘটনাস্থলে নিখোঁজ শ্রমিকের সন্ধানে তল্লাশি অভিযান পরিচালনা করছেন। কিন্ত এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ শ্রমিকে কোনো সন্ধান পাওয়া যায় নাই।
জানা যায়, উক্ত শ্রমিক ঘটনার দিন  উপজেলার টিলার চর গ্রামে পদ্মার ঘাট থেকে রওয়ানা হয়। এ সময় বলগেটটি পিছন দিকে যেতে থাকলে হঠাৎ শ্রমিক আরিফ শেখ বলগেট থেকে পদ্মায় পড়ে নিখোঁজ হয়। পরবর্তিতে বলগেটে থাকা অন্যান্য শ্রমিকরা আরিফ শেখকে না দেখে পদ্মা নদীতে খুঁজতে থাকে এবং চরভদ্রাসন ফায়ার সর্ভিসকে খবর দেয়। 
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন জানান, “ ঘটনার পর থেকে পদ্মা নদীর উক্ত পয়েন্টে নৌপুলিশ ও ডুবুরী দল তলল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন। কিন্ত পদ্মা নদীর উক্ত পয়েন্টে প্রচন্ড স্রোত থাকায় এখনো নিখোঁজ শ্রমিকের কোনো সন্ধান পাওয়া যায় নাই”। 
আর উপজেলা ফায়ার ষ্টেশন মাষ্টার মোর্তাজা ফকির জানান, “ চব্বিশ ঘন্টা পার হলে পানিতে ডুবে  নিখোঁজ ব্যাক্তির লাশ স্বভাবতই ভেসে উঠার সম্ভাবনা থাকে। তাই আগামীকাল দুপুর পর্যন্ত অপেক্ষা করে আবার তল্লাশি অভিযান চালানো হবে”।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর ধামইরহাট সীমান্তে ৪ চোরাকারবারীসহ ৫টি মহিষ আটক

1

জামালপুর ধর্ষণ মামলার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

2

লোহাগড়ায় চোরের উপদ্রব থেকে বাঁচার জন্য সমাবেশ ও মানববন্ধন

3

ইসলামী আন্দোলন পটুয়াখালী-০১ প্রার্থী সরে পটুয়াখালী-০৪ আসনে ন

4

মানবাধিকার কর্মী এনসিপি নেতা এড,মাহবুবকে এমপি নির্বাচিত করতে

5

টুঙ্গিপাড়ায় আরএইচডি সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ

6

শ্রমিক–মেহনতী মানুষের প্রতিনিধি না থাকলে দেশ আবারও ফ্যাসিবাদ

7

আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান

8

ডিফেন্স এক্স-ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শার্শার মতবিনিময় সভা

9

সরিষাবাড়ীতে আনসার-ভিডিপির তিন দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা স

10

সরাইলে ঝুঁকি নিয়ে ৩ বছর ধরে ভাঙ্গা সেতুতে ১০ হাজার লোকের পার

11

পাপিয়ার সরব উপস্থিতিতে চাঙ্গা বিএনপি, তৃণমূল উজ্জীবিত

12

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার

13

চৌদ্দগ্রামে ব্যবসায়ীর বাড়ি থেকে মোটরসাইকেল ছিনতাইয়ের সময় তিন

14

ঢাকা -২০ ( ধামরাই) নমিনেশন পেয়েছেন বিএনপি থেকে আলহাজ্ব তমিজ

15

বান্দরবানে আলোচনায় ইউএনডিপি কর্মকর্তা ও জেলা পরিষদ সদস্য

16

জামালপুরে সড়ক দুর্ঘটনায় মেরিন ইঞ্জিনিয়ার নিহত, আহত ১

17

নান্দাইলে পায়ে শিকল বাধা অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার

18

নিয়ামতপুরে উপজেলা বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালিত

19

নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির মনোনয়ন পেলেন ডা. ইকরামুল বারী

20