জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চরভদ্রাসনে নিখোঁজ পদ্মা পারের শিশুর সন্ধান মেলেনি

লিয়াকত আলী লাভলু 
চরভদ্রাসন, ফরিদপুর

 ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের পদ্মার পাড়ে হাজীডাঙ্গী গ্রামের শাকিল শিকদারের দেড় বছরের কন্যা শিশু খাদিজা আক্তার গত রবিবার দুপুর থেকে নিখোঁজ হওয়ার পর আর খুজে পাওয়া যায় নাই। শিশুটি পদ্মা পারে বাড়ীর উঠানে খেলারত অবস্থায় নিখোঁজ হয়। নিখোঁজের পর এলাকাবাসীর ধারনা পদ্মা পারে পানিতে ডুবে শিশুটি মারা গেছে। তাই ফায়ার সার্ভিস, ডুবরী দল ও স্থানীয়রা ট্রলারযোগে পদ্মা নদী তল্লাশি অভিযান চালিয়েছে । কিন্তু শিশুটির কোনো সন্ধান করতে পারেনি। 
সোমবার উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, “উপজেলা ফায়ার সার্ভিস ও ডুবরী দল মিলে প্রথমে ২০ ঘন্টা পদ্মা নদীর পানির ভিতরে তল্লাশি অভিযান চালিয়েও শিশুটির সন্ধান পায় নাই। ২০ ঘন্টা পর এখন আবার ট্রলারযোগে পদ্মা নদীর বিভিন্ন জলমহালে শিশুটির লাশ ভেসে উঠেছে কি-না তা দেখা হচ্ছে”। 
  নিখোঁজ শিশুর মা রুমা আক্তার (৩০) জানায়, ঘটনার দিন দুপুরে শিশুটির মা বাড়ীর রান্নার কাজে ব্যাস্ত ছিল। শিশুটির পিতা শাকিল শিকদার (৩৫) পদ্মা নদীতে জাল দিয়ে মাছ ধরতে গিয়েছিল। বাড়ীতে অন্য কোনো লোক ছিল না। এ সময় শিশুটি পদ্মা পারে বাড়ীর উঠানে একা একা ধুলোবালি দিয়ে খেলা করছিল। কিছুক্ষন পর শিশুটির দাদা ছলেমান শিকদার বাজার থেকে বাড়ী ফেরেন এবং নাতনিকে না দেখতে পেয়ে এলাকাবাসী নিয়ে পদ্মা নদীতে খুঁজাখুজি শুরু করেন। 
শিশুটির দাদা ছলেমান শিকদার জানান,“ খাদিজা নিখোঁজের পর আমরা রাতভর ট্রলার নিয়ে পদ্মা নদীর বিভিন্ন জলমহাল ঘুরে ঘুরে দেখেছি। এমনকি আজকের দিনে পদ্মা সেতু পর্যন্ত নদীর ভাটিতে বিভিন্ন জল সীমানায় খুজে দেখেছি। কিন্তু আমার নাতনির কোনো সন্ধান পাই নাই”। তবে অনেকেই ধারণা পানিতে ডুবে মৃত্যু হলে লাশ ভেসে উঠত তা যেহেতু হচ্ছে না সেহেতু কেউ চুরি করে নিয়ে গেল কিনা এমন সন্দেহ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বারহাট্টায় মঞ্চস্থ হল নাটক ‘চিটার’

1

আমার জীবন থাকতে নেতা-কর্মীদের একটি পশমেও কেউ হাত দিতে পারবে

2

কোটালীপাড়ায়-মন্দিরে মন্দিরে "শ্রী শ্রী কার্তিক" পূজার প্রস্ত

3

ইকড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত, উপস্থিত ছি

4

গোপালগঞ্জ জেলার -নৈয়ারবাড়ীতে ঐতিহ্যবাহী"শ্রী শ্রী কার্তিক মে

5

নওগাঁ-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার দ্বিমুখী লড়াই: ফ্যাক্

6

মৌলভীবাজার ৮ শতাধিক হিন্দু পরিবার জিম্মি

7

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনের গ্রাম আদালত বিষয়ক পরিকল্পন

8

দিনাজপুর জেলার বিরামপুরে কৃষকের প্রাচীন ঐতিহ্য গরুর হাল বিলু

9

উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মমদুদ

10

সাপের দখলে মেঘনা সাব-রেজিস্ট্রার অফিস

11

সিলেটে প্রথম নির্বাচনী সমাবেশে তারেক রহমান :আফনারা ভালা আছইন

12

শার্শায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত

13

পাপিয়ার সরব উপস্থিতিতে চাঙ্গা বিএনপি, তৃণমূল উজ্জীবিত

14

ইশ্বরগঞ্জে সরাতী হোছাইনিয়া দাখিল মাদ্রাসায় শান্তিপূর্ণ পরিবে

15

পল্লী বিদ্যূৎ ডিজিএম এর স্বেচ্ছাচারীতা

16

পাবনায় নামাজরত অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যা

17

মনিরামপুর বাসীর সেবায় ‘আমাদের অ্যাম্বুলেন্স’ অর্ধশত ফ্রী মৃত

18

হাওরে বোরো আবাদে কৃষকের হাহাকার,শীত-কুয়াশার পর এবার সার ও শ

19

অগ্নিকাণ্ডে কয়রায় ইটভাটার শ্রমিকের বসতঘর ভুস্মীভুত

20