জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম-১০ আসনের ২৫ নম্বর রামপুর ওয়ার্ডে প্রচারণা অনুষ্ঠিত

 আহমদ উল্লাহ  
 

চট্টগ্রাম-১০ আসনের ২৫ নম্বর রামপুর ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।

 আজ মঙ্গলবার সকাল ১০টায় শুরু হওয়া এ গণসংযোগকালে তিনি এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং ভোটারদের খোঁজখবর নেন।

গণসংযোগকালে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, চট্টগ্রাম-১০ আসনের জনগণ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। তারা উন্নয়ন, সুশাসন ও ন্যায়বিচারের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে আগামী ১২ তারিখের অপেক্ষায় রয়েছে।

তিনি আরও বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে এই আসনে দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক জনসমর্থন গড়ে উঠেছে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে এবং একটি দুর্নীতিমুক্ত, মানবিক ও উন্নয়নমুখী চট্টগ্রাম-১০ গড়ে তুলতে চাই।

গণসংযোগ চলাকালে স্থানীয় ভোটাররা তাদের নানা সমস্যা, প্রত্যাশা ও প্রস্তাব তুলে ধরেন। শামসুজ্জামান হেলালী সেগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে এসব সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ওয়ার্ড আমীর ডা. শাহাদাত হোসেন, সেক্রেটারি আলমগীর, জামায়াত নেতা শাহজাহান, জাকির হোসেন, বাহার উদ্দিন ও ইকবারসহস্থানীয় নেতাকর্মী, সমর্থক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গণসংযোগ ও প্রচারণা শেষে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

শেষে তিনি বলেন, আগামী ১২ তারিখ জনগণের বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ। চট্টগ্রাম-১০ আসন থেকে দাঁড়িপাল্লার বিজয় সময়ের দাবি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদি হত্যার প্রতিবাদ মিছিল শেষে সড়ক দুর্ঘটনায় নিহত রাফিউল

1

সাপাহারে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

2

ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে যুব র‍্যালি ও

3

ক্লিন ইমেজের শাহ আলম আছেন সুবিধাজনক অবস্থায়

4

ভোলা–২ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের পূর্ব

5

জ্ঞানানকুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে

6

সিলেটে শাবিতে শাকসু নির্বাচন স্থগিত: ভিসি অবরুদ্ধ, উত্তাল ক্

7

কিশোরগঞ্জে জামায়াত,জাতীয় পার্টি ও হিন্দু ধর্মাবলম্বীদের ব

8

বেনাপোল সীমান্তে বিদেশি মদসহ চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি

9

কালিহাতীতে এক ব্যাক্তিকে পায়ের রক কেটে হত্যা

10

পাঁচবিবিতে ইয়ানুর হত্যা মামলার প্রধান আসামি র‍্যাবের যৌথ অভি

11

দিল্লির রাজনীতির মারপ্যাঁচে বাংলাদেশ-ভারত সম্পর্কের তিক্ততা

12

ঝিনাইদহে কৃষকের ছদ্ম বেশে দু’ডাকাত আটক

13

নওগাঁ -১, জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ রায়হানের কবর জিয়ারতে

14

অলিম্পিকে ট্রান্সজেন্ডার নীতি আসছে ২০২৬-এর শুরুতে

15

গোয়ালন্দে গণভোটের প্রচারণায় বিভাগীয় কমিশনার

16

ঝিনাইগাতী উপজেলার গ্রামীণ ব্যাংকে আগুন

17

ফরিদপুরের আলফাডাঙ্গায় মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন

18

নিষিদ্ধ দল বিতর্কেও শেষ পর্যন্ত বৈধ

19

জোর করে দরজা বন্ধ করে যাত্রীদের ওপর হামলা - ছিনতাইচক্রের বির

20