আবদুর রউফ আশরাফ
প্রকাশঃ 25-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন নাঈম মুহাম্মদ

বাংলাদেশের অন্যতম এডটেক প্লাটফর্ম ‘হ্যাপি স্কিলস’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (Founder & CEO) সম্প্রতি Global Excellence Leadership Award 2025-এর “Successful Entrepreneur” ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন।
এই সম্মানজনক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ২৪ মে ২০২৫, শনিবার, সন্ধ্যা ৬টায় ঢাকার হোটেল স্কাই সিটি’র ব্যাংকুয়েট হলে। আয়োজক হিসেবে ছিল Global Youth Business Innovation Forum (GYBIF), এবং এতে অংশ নেন বিশিষ্ট বিচারপতি, প্রশাসনিক কর্মকর্তা, সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
নাঈম মুহাম্মদ পরিচালিত হ্যাপি স্কিলস বর্তমানে বাংলাদেশের অন্যতম দ্রুতবর্ধনশীল অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান। ইতোমধ্যে এই প্লাটফর্মের মাধ্যমে ৪০টিরও অধিক কোর্সে অংশগ্রহণ করেছে ১৬,০০০-এর বেশি শিক্ষার্থী। প্রতিষ্ঠানটিতে ২৫ জন অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা নিয়মিত পাঠদান করছেন।
এর আগে তিনি International Digital Business Award 2025-এ ভূষিত হন শিক্ষা ও দক্ষতা উন্নয়ন খাতে বিশেষ অবদানের জন্য।
পুরস্কারপ্রাপ্তি সম্পর্কে নাঈম মুহাম্মদ বলেন, “এই স্বীকৃতি আমার একার নয়— এটা হ্যাপি স্কিলসের প্রতিটি শিক্ষার্থী, নিবেদিতপ্রাণ টিমমেম্বার ও শুভাকাঙ্ক্ষীদের। আমরা বিশ্বাস করি, ‘দক্ষতাই ভবিষ্যৎ’। আর সেই ভবিষ্যতের ভিত গড়তেই কাজ করছি আমরা।”
প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য প্রসঙ্গে তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো— “সকল ধরণের শিক্ষাকে আরও সহজলভ্য, আনন্দায়ক, প্রযুক্তিনির্ভর, অন্তর্ভুক্তিমূলক ও মূল্যভিত্তিক করে তোলা। যেন দেশের প্রত্যন্ত অঞ্চল ও পিছিয়ে থাকা জনগোষ্ঠী সঠিক দিকনির্দেশনার মাধ্যমে জীবনমান উন্নত করতে পারে। পাশাপাশি, ‘ইংলিশ ই-ক্যাম্পাস’-এর মাধ্যমে বৈশ্বিক পরিসরে মানসম্পন্ন শিক্ষা ছড়িয়ে দেওয়া এবং বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য সহজপ্রাপ্য ও মানসম্মত অনলাইন শিক্ষার সুযোগ তৈরি করাও আমাদের অন্যতম লক্ষ্য। আমরা বিশ্বাস করি— হ্যাপিনেস যখন শেখার সঙ্গী হয়, তখন শিক্ষা হয়ে ওঠে স্বপ্ন ছোঁয়ার সিঁড়ি।”
তরুণ উদ্যোক্তা নাঈম মুহাম্মদ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ১০ নং দেবপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মৃত ঈমান আলীর ছেলে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় গাবতলীতে বিশাল দোয়া ম

1

সাতক্ষীরার নলতায় নির্মাণ শ্রমিক ফেডারেশনের আংশিক কমিটি ঘোষণা

2

মধ্য জুইদন্ডী খাইবত আলী ফুটবল টুর্ণামেন্ট এর কোয়ার্টার ফাইনা

3

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের পক্ষে ছোট ভাই মির্জা ফয়সল আম

4

ফুলবাড়ীতে জমাজমি বিরোধে প্রতিপক্ষের হামলায় চারজন আহত

5

কেন ভেস্তে গেল ১ বক্স নীতি

6

ছেলের কুঠারাঘাতে মা আইসিইউতে

7

শিবচরে জেলা জাতীয়তাবাদী ওলামা দলের নেতৃবৃন্দকে সংবর্ধনা

8

সাংবাদিক হত্যার প্রতিবাদে শরীয়তপুরের ডামুড্যা কেন্দ্রীয় শহীদ

9

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ কাজির দেউড়ি জামান হোটেলে জরিমান

10

শিবগঞ্জের মনাকষা বাজারে আবর্জনার স্তূপ, জনদূর্ভোগ বৃদ্ধি

11

বিএনপির বিরুদ্ধে যারা কাজ করছে তাদের পেছনে জামায়াত ও আ.লীগের

12

শ্রীমঙ্গলের আশিদ্রোনে কৃষিজমির টপ সয়েল কাটায় ৫০ হাজার টাকা জ

13

কালিগঞ্জে নির্বাচনী আচরণবিধি মানতে সবাইকে আহ্বান: ইউএনও তানি

14

গণ সংযোগে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী আবুল কালাম আ

15

ছাতকে লুটপাট ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে ৬ গ্রাম বাসীর

16

এবার সাধারণ মানুষ দাড়িপাল্লার পক্ষে নেমেছে অধ্যক্ষ হেলালী

17

কমলগঞ্জে চা শ্রমিক নিয়ে শান্তি ও সম্প্রীতি রক্ষায় বিএনপি ন

18

নাসিরনগরে জামিয়া মতিনিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার ১১তম সালান

19

যতক্ষণ মালিকপক্ষ হস্তক্ষেপ না করেন ততক্ষণ সংবাদমাধ্যম গুলো ম

20