জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৌহিদ গ্রুপের বাড়িতে অভিযান, মিলল এলজি


 মনির আহমদ আজাদ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী একটি সফল অভিযান পরিচালনা করেছে। অভিযানে তৌহিদ গ্রুপের তৌহিদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র ও অভিযান সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ১১ জানুয়ারী সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চাকফিরানী কালিনগর এলাকায় বাহিনীর সদস্যরা চিহ্নিত সন্ত্রাসী তৌহিদের বাড়ি ঘেরাও করে তল্লাশি শুরু করে। তল্লাশিকালে ১টি এলজি, ৩টি কার্তুজ, ৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অভিযান চলাকালীন সন্ত্রাসী তৌহিদ বাড়িতে উপস্থিত না থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ।

এলাকাবাসী জানায়, চিহ্নিত এই সন্ত্রাসীর আস্তানা থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন বড়হাতিয়া ইউনিয়নের সাধারণ মানুষ। তারা এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় প্রশাসনের আরও কঠোর হস্তক্ষেপ কামনা করছেন।

লোহাগাড়া আর্মি ক্যাম্প কমান্ডার বলেন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ অস্ত্রধারীদের দমনে এই ধরণের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। উদ্ধারকৃত অস্ত্র লোহাগাড়া থানায় জমা দেওয়া হয়েছে এবং এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

উদ্ধারকৃত অস্ত্রগুলো অবৈধভাবে মজুদ রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযানের সময় এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়, যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়। যৌথবাহিনীর উপস্থিতিতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করলেও অভিযানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকৃত অস্ত্রগুলো আইনানুগ প্রক্রিয়ায় থানায় হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে। অবৈধ অস্ত্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।  

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাট চিনিকলের সামনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা প্

1

গাজীপুরের কালিয়াকৈরে টিনসেট বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড

2

কালিগঞ্জে সুন্দরবন সুরক্ষায় পলিথিন-প্লাস্টিক প্রতিরোধে দুইদ

3

কুলাউড়ার আলোকিত কন্যা: বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা হাইকোর্

4

সাভারে ডাকাত সদস্য গ্রেফতার

5

ভোলায় শীতার্ত মানুষের পাশে করিম–বানু ফাউন্ডেশন, কম্বল ও খাবা

6

কুরআনের পাখি থেকে পথচারী উষ্ণতার মানবিক দৃষ্টান্ত স্বপ্নছোঁয়

7

ফেনী নাবিলা মন্জিলের মালিক কতৃক ভাড়াটিয়ার মেয়ে ধর্ষণের অভিয

8

বরিশাল সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভায় এ্যাডঃ আবুল কাল

9

কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতিতে গ্রাহকের ২ লক্ষাধ

10

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫

11

জামিনে বের হয়ে অসি ও এস আইর বিরুদ্ধে কোটে মামলা করে ভুক্তভুগ

12

ফরিদপুরের ভাঙ্গায় ৩০০ পিচ ইয়াবাসহ একজন গ্রেফতার

13

নাসিরনগরে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গোকর্ন নবাব বাড়ী

14

পদত্যাগ করে নির্বাচন করার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো

15

নবাবগঞ্জে দিশবন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল ঘোষণা

16

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ঘরে ঘরে নারীদের ফ্যামিলি কার্ড দ

17

ঝালকাঠিতে অরক্ষিত মুক্তযুদ্ধ ও জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ

18

পটুয়াখালীতে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মালম্বীদের অন্যতম ধর

19

পার্বতীপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ৯ ডিসেম্বর

20