জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে নূরাল পাগলার দরবার থেকে গরু লুট করে নিয়ে যাওয়া যুবক গ্রেপ্তার

মোঃ তৌহিদুর রহমান।।
রাজবাড়ীর গোয়ালন্দে নূরাল পাগলার দরবার থেকে গরু লুট ক‌রে নি‌য়ে যাওয়া যুবক সজিব শেখ (২৬)‌কে  গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এসময় লুট হওয়া গরুটিও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার সজিব শেখ গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নতুনপাড়া গ্রামের উজ্জল শেখের ছেলে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রবিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে উজানচর ইউনিয়নের নতুনপাড়া গ্রামে অভিযান চালিয়ে সজিব শেখকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, “ভিডিও ফুটেজে দেখা গেছে, সজিব শেখ দরবার থেকে একটি গরু নিয়ে যাচ্ছে। সেই ফুটেজের ভিত্তিতেই তাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।”
এ কর্মকর্তা আরও জানান, নূরাল পাগলার  দরবা‌রে হামলায় নিহত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লার দায়ের করা হত‌্যা, জখম, লুটপাট, অগ্নিসংযোগ ও কবর থেকে লাশ উত্তোলন ও পুড়িয়ে ফেলার মামলায় সজিব শেখকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং পরে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় দায়ের হওয়া দুটি মামলায় এখন পর্যন্ত ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আজাদ মোল্লার মামলায় ১০ জন ও পু‌লি‌শের এসআই সেলিম মোল্লার মামলায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট নূরাল পাগলার মৃত্যু হলে দরবার প্রাঙ্গণে তাকে দাফন ও কাবা শরীফের আদলে একটি স্থাপনা নির্মাণ করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেয়। গত ৫ সেপ্টেম্বর জুমার নামাজ শেষে বিক্ষোভ শে‌ষে  পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় এবং দরবারে হামলা চালিয়ে কবর থেকে মরদেহ উত্তোলন করে পুড়িয়ে ফেলা হয়। এসময় নূরাল পাগলার ভক্ত রাসেল মোল্লা নিহত হন। ওই রাতেই পুলিশ এবং পরে ৮ সেপ্টেম্বর ভক্ত পরিবারের পক্ষ থেকে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাপাহার সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলে

1

সমস্ত দলে ১ লক্ষ ২০ হাজার টিকাদান কেন্দ্র বন্ধ

2

সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অন

3

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ভারতীয় শাড়ি, চাদর ও দুটি গরু জব্

4

টুঙ্গিপাড়ায় মুরগি দেওয়ার প্রলোভনে প্রতারণা

5

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফি

6

কয়রায় ধানের শীষের প্রার্থী মনিরুল হাসান বাপ্পির কর্মীসভা

7

ভোটের সততা নষ্ট হওয়ার বিষয়ে ছাড় দেওয়া হবেনা: নোয়াখালীতে ইসি

8

নড়াইলে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

9

গোপালগঞ্জ ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এসএম জিলানী মনোনয়

10

কোম্পানীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

11

ছাতকে ছৈলা- আফজলাবাদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির মতবিনিম

12

বন্ডাই বিচে ভয়াবহ গণহত্যার পর অস্ট্রেলিয়ায় অস্ত্র আইন আরও কঠ

13

ধানের শীষ নির্বাচিত হলে গণতন্ত্রের যাত্রা শুরু হবে: তারেক রহ

14

‎আখাউড়ায় হযরত গেছু দরাজ শাহ পীর কল্লা (রহ.)-এর মাজার জিয়ারত

15

টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি ১০ম গ্রেড বাস্তবায়নের

16

শ্যামনগরে দেবীপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে নবাগত ইউএনও

17

বড় পুকুরিয়া কয়লা খনিতে দেয়াল ধসে বিপুল কয়লা অরক্ষিত

18

ময়মনসিংহে সরকারী কর্মকর্তার বিরুদ্ধে খাস জমি দখল করে বহুতল ভ

19

নওগাঁ ৪৬-১,আসনে জামায়াতের প্রচার প্রচারণা শুরু

20