মোঃ তৌহিদুর রহমান
প্রকাশঃ 19-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে কাপড়ের দোকানে আগুন, ক্ষতি প্রায় ১৫ লাখ টাকা

রাজবাড়ীর গোয়ালন্দে একটি কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকানের মালিক।  বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ৯টার দিকে গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে নছর উদ্দিন সরদার পাড়ার হাবিব ম্যানশনের জম জম ফ্যাশন হাউজে এই অগ্নিকাণ্ড ঘটে।  স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দোকানের ফ্যান থেকে শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই তা পুরো দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।  দোকান মালিক শামীম ব্যাপারী বলেন, “রাতে দোকান বন্ধ করে বাড়ি যাই। সকালে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে জানাই। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আমার ধারণা, ফ্যান থেকেই শর্টসার্কিট হয়ে আগুন লেগেছে।”  গোয়ালন্দ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রহমান বলেন, “দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এতে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে সময়মতো আগুন নিয়ন্ত্রণে আসায় আরও প্রায় ৫০ লাখ টাকার মালামাল রক্ষা সম্ভব হয়েছে।”  তিনি বিদ্যুৎ ব্যবহারে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর নিয়ামতপুরে রসুলপুর ইউনিয়নে মা সমাবেশ অনুষ্ঠিত

1

পাবনা সাঁথিয়ার মজিবর রহমানের বিস্ময়কর উদ্ভাবন

2

মানিক মিয়া অ্যাভিনিউয়ে শোকের স্রোত খালেদা জিয়ার জানাজায় মানু

3

চাঁপাইনবাবগঞ্জ আদিনা ফজলুল হক সরকারি কলেজে আন্ত বিভাগীয় ফুট

4

নড়াইল-২ আসনে মনোনয়নের দাবিতে মনিরুল ইসলামে নাগরিক সমাবেশ অনু

5

বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন, চৌদ্দগ্

6

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে নীলফামারী জেলা বিএ

7

ফুলবাড়ী–পার্বতীপুরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ঘরে ঘর

8

কালুখালীতে মুদি দোকানদারকে কুপিয়ে গুরুতর জখম, এলাকায় আতঙ্ক

9

কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে গণশুনানি অনুষ্ঠি

10

অনলাইন জুয়া: ক্ষণিকের আনন্দে হারিয়ে যাচ্ছে এক প্রজন্ম

11

‎নোয়াখালীতে হকার্স মার্কেট ব্যবসায়ী ওপর হামলা

12

হাতীবান্ধায় পুলিশের উপর আসামি পক্ষের হামলার প্রবণতা বেড়েছ

13

আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল বাস: অটোরিকশা চূর্

14

মহান বিজয় দিবসে জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার বিজয়

15

তাড়াইলে হাতপাখার এমপি প্রার্থীর আগমন

16

নাসিরনগরে সরিষা চাষে অনাগ্রহী কৃষকরা, খুঁজে নিচ্ছে বিকল্প পথ

17

ভাঙ্গুড়ায় নাজিম উদ্দিন মেমোরিয়াল ক্লিনিকে দুই শিশু মৃত্যু

18

শ্রমিক–মেহনতী মানুষের প্রতিনিধি না থাকলে দেশ আবারও ফ্যাসিবাদ

19

আত্মমর্যাদার প্রশ্নে অটল বিসিবি, প্রয়োজনে বিশ্বকাপ বয়কট, তবু

20