জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবীতে নান্দাইলে মানববন্ধন

মো. শাহজাহান ফকির।।

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবী সহ সাংবাদিকদের সুরক্ষা আইন প্রণয়নের দাবীতে মানববন্ধন করেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ। শনিবার (৯ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাংবাদিক শামছ-ই-তাবরীজ রায়হানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক এনামুল হক বাবুল, হান্নান মাহমুদ, অরবিন্দ পাল অখিল, আলম ফরাজী, মোখলেছুর রহমান, আহসান কাদের মাহমুদ, জহিরুল ইসলাম লিটন, এ হান্নান আল আজাদ প্রমুখ। বক্তারা সাংবাদিক তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁিসর দাবী জানিয়ে অবিলম্বে সাংবাদিকদের নিরাপত্তায় সুরক্ষা আইন প্রণয়নের জন্য সরকারের প্রধান উপদেষ্ঠার প্রতি জোর আহ্বান জানান। এছাড়া আগামী ৩০ কর্মদিবসের মধ্যে সাংবাদিক তুহিন হত্যার বিচার না হলে সারাদেশে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে বক্তারা জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদর কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এসময় নান্দাইলে কর্মরত ৩৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

1

সাড়ে ১৫ বছর আ’লীগের লোকজনও ভোট দিতে পারেনি: প্রেস সচিব

2

বিয়ে-তালাক, উত্তরাধিকারে সমান অধিকার দেওয়ার সুপারিশ

3

বেলকুচিতে নারী ফুটবল প্রিতি ম্যাচ অনুষ্ঠিত

4

টাঙ্গাইলের মধুপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

5

সরাসরি আইন লঙ্ঘনের পরও ইসি তারেক রহমানকে শোকজ দেয়নি

6

ভালো নেই রাজবাড়ী জেলা টিমের অন্যতম ফুটবলার লিওন

7

সন্ত্রাসী মোজাম্মেলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী (১ম পর্ব)

8

দুর্বৃত্তদের আগুনে কৃষকের ধান পুড়ে ছাই

9

নিখোঁজের চার দিন পর পটুয়াখালীতে খাল থেকে বস্তাবন্দি বৃদ্ধার

10

কুতুবদিয়া সী-ট্রাক উদ্বোধন

11

সিলেটে অভিযান চালিয়ে বিপুল পরিমান আগ্নে.য়াস্ত্র উদ্ধার করেছে

12

চাঁপাইনবাবগঞ্জে সোনা মসজিদ প্রেস ক্লাবের সাধারণ সভা ও মিলনমে

13

ধামরাইয়ে ৭ টি ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

14

দিনাজপুর সদরের প্রায় তিন শতাধিক পরিবারের পাশে জাতীয় যুব শক

15

লালমাইয়ে ৫৪তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষ

16

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোনের একটি

17

মরহুমদের কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাতে কাঁঠালিয়ায়

18

নড়াইলের হাটবাড়িয়া জমিদারবাড়ি ডিসি পার্কের রাস্তাপ্রশস্ত করণ

19

দীর্ঘদিন পর রায়গঞ্জে ধর্ষণকাণ্ডের আসামি গ্রেপ্তার

20