অরবিন্দ রায়
প্রকাশঃ 12-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

গাজীপুরে বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিক বিক্ষোভ

গাজীপুরে বকেয়া বেতন পরিশোধ ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে ফারদার ফ্যাশনস্ লিমিটেডের শ্রমিকরা। শনিবার (১২ জুলাই) সকাল ১১টার দিকে গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয় সংলগ্ন মোগরখালে অবস্থিত কারখানার সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

শ্রমিকরা অভিযোগ করেন,  গত মাসের বেতন এখনো পরিশোধ করা হয়নি। মালিকপক্ষ প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। শ্রমিকদের ভাষ্য, আমাদের বলা হয়েছিল, গত মাসের বেতন শিগগির পরিশোধ করা হবে।  বেতনের দাবিতে গত চারদিন আমরা আন্দোলন করে আসছি। আজ কারখানায় এসে দেখি কারখানায় তালা ঝুলানো, ঘোষণা এসেছে লে-অফের।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক মো. ফারুক উল আলম  বলেন, গত চারদিন ধরে শ্রমিকরা কারখানায় কর্মবিরতি  করে আসছিল। মালিকপক্ষ সাময়িকভাবে নীট ও ওভেন শাখা বন্ধ (লে-অফ) ঘোষণা করেছে। শ্রমিকরা সকালে কারখানায় এসে এই নোটিশ দেখে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ শুরু করে।
এক পর্যায়ে শ্রমিকেরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। পরে আমরা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জ ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন

1

গৌরনদীতে যুবলীগ নেতার লাশ উদ্ধার

2

৩২ স্টলের অংশগ্রহণে পাঁচবিবিতে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫-এর

3

মুফতি ওয়াক্কাসের কবর জিয়ারতে এম ইকবাল হোসেন

4

দৌলতপুরে সরকারি রাস্তা দখল করে বসত বাড়ি হিসেবে বসবাস করিতেছ

5

গোবিন্দগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দো

6

চাঁপাইনবাবগঞ্জে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

7

উইজডম অ্যাটায়ার্সে পুলিশের অভিযান, সেলিম ওসমানের সন্ধান মেলে

8

মাগুরা জেলা মহম্মদপুর উপজেলায় ভোক্তা অধিদপ্তরের অভিযান

9

উথলী বাসস্ট্যান্ডে ভোক্তা অধিকারের অভিযান, অনুমোদনহীন বীজ বি

10

টাংগাইলের নাগরপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষি

11

একনেকে অনুমোদন পেল নোবিপ্রবির ৩৩৪ কোটি টাকার প্রকল্প

12

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে গৌরনদীতে বিএনপির বিশাল জনসভা

13

পাঁচবিবিতে মৃত স্বজনদের আত্মার শান্তি কামনায় কবরে মোমবাতি প্

14

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমখোলা ইউনিয়নের জনসভা জনসমুদ্রে

15

রিমান্ডে নেওয়ার সময় আওয়ামী লীগ নেতার মৃত্যু

16

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে কুয়েটের কর্ম

17

চট্টগ্রাম–১৫ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ, প্রথম

18

কাজিপুর প্রেস ক্লাবের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

19

আজ টিভিতে যা দেখবেন (২৩ এপ্রিল ২০২৫)

20