জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

গাজীপুরে আশেপাশে হঠাৎ ছিনতাইকারী মলম পার্টির উৎপাত, প্রশাসন নিরব

মিজানুর রহমান।।

গাজীপুর সদর ও এর আশপাশে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে চাকরি নিতে আসা গ্রামের সাধারণ যুবক দেরকে টার্গেট করে ছিনতাইকারী ও মলম পার্টির খপ্পরে পড়ে প্রতিনিয়তই সর্বস্ব হারাচ্ছেন চাকরি প্রত্যাশিত বেকার যুবকেরা। গত ১৩ জুলাই চাকরির আশায় এক বুক স্বপ্ন নিয়ে সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজারে অবস্থিত মন্ডল ইনক্রিমেন্ট গার্মেন্টস লিঃ গ্রুপের সামনে দাঁড়ায় উল্লাপাড়া উপজেলার ইসমাইল হোসেন। দীর্ঘ প্রতীক্ষার পর চাকরি না পেয়ে হতাশ হয়ে ফেরার পথে তার মাথার উপরে ভেসে বেড়া আরেকটি কালো মেঘের ছায়া। পিতাহারা ইসমাইল যখন মায়ের মুখে হাসি ফুটানোর ব্যর্থ  হতাশাগ্রস্ত হয়ে বাসার দিকে ফিরে যাচ্ছিল, ঠিক ওই সময় বাঘের বাজার ব্রিজের নিচেই  ওৎ পেতে থাকা মলম পার্টি তার নাকের উপর একটি রুমাল জাড়া মারে।এর কয়েক মিনিট পরে ইসমাইল অজ্ঞান হয়ে পড়লে ছিনতাইকারীরা তাদের নিরাপদ স্থানে তাকে নিয়ে চলে যায়। এরপর ইসমাইলের জ্ঞান ফিরলে দেখে তার হাত পা বাধা অবস্থায় একটি জঙ্গলে পড়ে আছে। এরপর ছিনতাইকারীরা তাকে বিভিন্নভাবে টর্চার করে  থাকে,তার মোবাইলে বিকাশ নাম্বার ও পিন নাম্বার হাত দিয়ে নেয়। কিন্তু বিকাশে কোন টাকা না থাকায় ছিনতাইকারীরা তার মোবাইল দিয়ে তার আত্মীয়-স্বজন কে বাড়িতে সংবাদ দেয়, ইসমাইল তাদের হাতে থাকা লক্ষ টাকার দামের ল্যাপটপ ফেলে দিয়ে ভেঙ্গে ফেলেছে,তার ক্ষতিপূরণ বাবদ তাকে ৮০ হাজার টাকা দিতে হবে। এর কিছুক্ষণ পরে আরেকটি ছেলেকে এনে ওইভাবে টর্চার করতে থাকলে তার বাড়িতেও ওই একইভাবে সংবাদ দেওয়া হয়। অসহায় দরিদ্র ছেলেগুলো তাদের পরিবার থেকে কোন টাকা ম্যানেজ করতে না পেরে কোন মতো দুজন মিলে প্রায় ২৫ হাজার টাকা দিয়ে কোন মত জীবন বাজি রেখে ফিরে এসেছে। সামান্য এই কয়টা টাকার জন্য তাদের জীবনে চলে যেতে পা পারতো।

ইসমাইল ও তার পরিবারসহ সকলেরই প্রত্যাশা এই ধরনের শিল্প এলাকা গুলোতে প্রশাসনের প্রতি উদারতা আহ্বান যাতে গ্রাম থেকে আসা সাধারণ চাকরি প্রত্যাশীরা নিরাপদে তাদের কর্মস্থল থেকে বাড়ি ফিরতে পারে সেই আশা করছি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদী হত্যার বিচার দাবিতে উত্তাল চট্টগ্রাম, নিউমার্কেট এলাকায়

1

শৈলকুপায় ৪ টি ইটভাটায় অভিযান, ২০ লাখ টাকা জরিমানা আদায়

2

৫৯ নাটোর-নলডাঙ্গা-২ বিএনপি এড:এম: রুহুল কুদ্দুস তালুকদার দুল

3

নিয়ামতপুরে সরিষার হলুদ হাসি, স্বপ্ন দেখছেন কৃষকরা

4

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন

5

নোয়াখালী ৫ কবিরহাটে বিএনপির শীত বস্র বিতরন

6

নগর আমীরের সাথে কাউন্সিলর এরিক গিলানের মতবিনিময়

7

মাদারীপুরে পুকুর খননে কৃষিজমি নষ্টের দায়ে জমির মালিককে দশ হা

8

রায়গঞ্জ থানার সাবেক ওসি মাসুদ রানার বিরুদ্ধে ২৩ লাখ টাকার পা

9

গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ

10

নির্বাচন প্রতিহত করতে আওয়ামী লীগের স্লোগান ও ঝটিকা মিছিল, আট

11

কাজ না করেই বিল দাবী করেছেন যুবলীগ নেতা রাজু

12

সিরাজগঞ্জের রায়গঞ্জে হাড় কাঁপানো শীত বিপর্যস্ত জনজীবন

13

ফুলবাড়ীতে বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি বিষয়ক কর্মশালা অনু

14

বগুড়ার শাজাহানপুরে ভাগিনা ও ছেলেকে মারধর চাকুর আঘাতে আহত

15

খালেদা জিয়া দেশের সার্বভৌমত্বে বিন্দু মাত্র চুল পরিমাণ ছাড় দ

16

ইলিয়াস আলী নিখোঁজের ১৩ বছর আজ

17

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিদ্রোহী প্রার্

18

চাঁপাইনবাবগঞ্জ আদিনা ফজলুল হক সরকারি কলেজে আন্ত বিভাগীয় ফুট

19

হোসেনপুরে ফুটপাতে বিক্রি হচ্ছে মেয়াদ উত্তীর্ণ বিস্কুট ও চানা

20