জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

গাজায় ত্রাণবাহী নৌবহরে হামলার প্রতিবাদে সাপাহারে ইত্তেহাদুল উলামা পরিষদের বিশাল বিক্ষোভ

আবদুল্লাহ আনসারী


 গাজায় গ্লোবাল ফ্রিডম ফ্লোটিলা ত্রাণবাহী নৌবহরে ইসরাইলি হামলার প্রতিবাদে নওগাঁর সাপাহার উপজেলা সদরে বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বাদ জুমা উপজেলা জিরো পয়েন্ট মুক্ত মঞ্চে ইত্তেহাদুল উলামা পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা ইউসুফ আব্দুল্লা হাবিবি। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মুফতি জহির রায়াহান, প্রচার সম্পাদক মাওলানা ফরহাদ হোসেন, সহকারী প্রচার সম্পাদক হাফেজ মাহমুদুল হক, সহকারী দপ্তর সম্পাদক মাওলানা জিয়াউল হক, সদস্য মাওলানা নাজমুল ইসলাম, মাওলানা মিনালরুল ইসলাম, মাওলানা রাশেদ, মাওলানা কাওসার, শিরনটি ইউনিয়ন প্রতিনিধি মুফতি এনামুল হকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও তাওহীদি জনতা।

সমাবেশে বক্তারা ইসরাইলকে মানবতা বিরোধী ও সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করে বলেন—
ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে।
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে।
ফিলিস্তিনের মজলুম মুসলমানদের পাশে দাঁড়াতে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে।

এছাড়াও বক্তারা হাফিজ্জি চারিটেবল সোসাইটি অব বাংলাদেশ-এর ফান্ডে অনুদান প্রদানের আহ্বান জানান এবং ইসরাইলি পণ্য বর্জনের ডাক দেন।

অনুষ্ঠানের শেষ পর্বে বিশ্ব মুসলিম উম্মাহ ও বাংলাদেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে সভাপতি মহোদয় কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিপ্রবিতে প্রথমবারের মতন আয়োজিত হলো জাতীয় ট্যুরিজম কনফারেন

1

পুলিশ সুপার কাপ” আন্তঃইউনিট ক্যারাম টুর্নামেন্ট ২০২৫-এর উদ্ব

2

সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বেস্ট রিপোর্টিং

3

ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পরিষদ মাসিক সভা অনুষ্ঠিত

4

কুড়িগ্রামে আহত অবস্থায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার

5

ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি রাশেদ মাজমাদার শতাধি

6

চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির নির্বাচন চলছে

7

পাবনা ০৩ধানের শীষের প্রার্থী তুহিন এর বিশাল জনসভা

8

থার্টিফার্স্ট নাইট উদযাপন নিয়ে সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা

9

শিল্পকলা একাডেমিতে সাহিত্যের মিলনমেলা: 'নবকথন' উৎসব ২০২৬ সম্

10

কাপাসিয়ায় ধানের শীষ নির্বাচিত হলে সহনশীল রাজনীতিকে গুরুত্ব দ

11

কয়রায় ভাগবা গ্রামের মিথ্যা এসিড নিক্ষেপ মামলা প্রত্যাহার দাব

12

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জনবল সংকটে চিকিৎসা সেবা

13

নোয়াখালীতে নকলে ধরা খেয়ে বিদ্যালয়ের শৌচাগারে স্কুলছাত্রীর আত

14

মধুপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উদ্বোধন

15

কক্সবাজারের লাইটহাউজে চুরির আগাতে মাসুদ নামের এক যুবক খুন

16

শিক্ষার মান উন্নয়ন ও ভালো ফলাফল নিশ্চিত করতে নানামুখি পদক্ষ

17

মাদারীপুরে সড়কে গাছ ফেলে অবরোধ

18

রংপুরে ছেলের হাতে পিতা খুন

19

আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন

20