জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

গাছের সাথে বেঁধে যুবদল নেতাকে পেটালেন সাবেক ইউপি সদস্য

মোঃ ফখরুল মোস্তফা 
নোয়াখালী প্রতিনিধি 

 নোয়াখালী হাতিয়ায় গাছের সাথে বেঁধে স¤্রাট আকবর নামে যুবদল নেতাকে ফেটানোর অভিযোগ উঠেছে স্থানীয় সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে। পুলিশ গিয়ে তাকে অভিযুক্তের বাড়ি থেকে আহত অবস্থায় উদ্ধার করে। রবিবার (৩১ আগষ্ট) দুপুরে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিরবিরি গ্রামে এই ঘটনা ঘটে।
 
অভিযুক্ত জসিম উদ্দিন জাহাজমারা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিরবিরি গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে। সে একই ওয়ার্ডের সাবেক মেম্বার। 

স¤্রাট আকবর জাহাজমারা ইউনিয়নের পূর্ববিরবিরি গ্রামের মৃত ইমাম হোসেনের ছেলে। সে জাহাজমার ইউনিয়ন পূর্ব শাখার ছাত্রদলের সাবেক সভাপতি। বর্তমান ইউনিয়ন যুবদলের রাজনীতির সাথে জড়িত।

স্থানীয়রা জানান, জসিমের বাড়ীতে স¤্রাটকে গাছের সাথে বেঁধে রেখে পেটানো হচ্ছে। এ খবর পেয়ে স্থানীয় লোকজন উদ্ধার করতে গেলে জসিমের লোক তাদের বাঁধা দেয়। পরে তার স্বজনরা ৯৯৯ এ কল দিয়ে সহযোগিতা চান। এতে জাহাজমারা ফাঁড়ি থানার পুলিশ এসে স¤্রাটকে উদ্ধার করে।

স¤্রাটের মা মরিয়মের নেছা জানান, জসিম মেম্বারের বাড়ী তাদের বাড়ীর কাছাকাছি। তার ছেলেকে বাড়ীতে গাছের সাথে বেধে রেখে পিটাচ্ছে। এ সংবাদ পেয়ে সবাই ছুটে যান ্ওই বাড়ীতে। কিন্তু দরজায় জসিমের লোকজন তাদেরকে বাধা দেন। ছেলের আর্তণাদের দেখতে পারলেও তখন তার কিছুই করার ছিল না। পরে পুলিশ এসে স¤্রাটকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার নিতম্ব সহ শরীরের অনেক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।


আহত স¤্রাট বলেন, জসিমের সাথে আমার রাজনৈতিক মতবিরোধ রয়েছে। আমি আমার এক বন্ধুর সাথে দেখা করে বাড়ী ফিরছিলাম। পথে জসিমের বাড়ীর দরজায় তাদের সাথে আমার দেখা হয়।  সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে জসিমের লোকজন আমার উপর আক্রমন করে। তারা আমাকে বাড়ীতে ধরে নিয়ে গিয়ে গাছের সাথে আমার হাত পা বেঁধে ফেলে। এরপর জসিম লাটি নিয়ে আমাকে বেদম পিটাতে থাকে। এক পর্যায়ে লাঠি ভেঙে গেলে বিদ্যুতের মোটা তার দিয়ে মারতে থাকে। এতে আমার হাত ভেঙে যায়।

 শরীরের পিছনের অংশে ও উপরের অনেকাংশে রক্তক্ষরণ হয়। আমার চিৎকারে আমার কোন স্বজন এসে সাহায্য ও উদ্ধার করতে পারে নাই। পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে।

এ বিষয়ে জাহাজমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. খোরশেদ আলম বলেন, ৯৯৯ থেকে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। জসিমের বাড়ী থেকে আহত অবস্থায় স¤্রাটকে উদ্ধার করা হয়। তাকে তার স্বজনদের মাধ্যমে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে। 

তার পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জসিমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ঘটনাটি সঠিক নয়। তবে পুলিশ আহতকে বাড়ী থেকে উদ্ধার করেছেন এ প্রশ্ন করলে সে কৌশলে এড়িয়ে যান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় স্বদলীয় প্রতীক পেলেন ১৯ জন, বিএনপির একমাত্র বিদ্র

1

ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী তারেক রহমান, মনোনয়নপত্র জমা

2

পুলিশ লাইন্সে নবনির্মাণাধীন ফোর্স ব্যারাক পরিদর্শন করলেন পুল

3

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত

4

কৃষিজমি রক্ষায় অভিযান

5

উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

6

বুড়িমারী ইউনিয়ন যুবদলের ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

7

একটা দল মিথ্যা আশ্বাস দিয়ে, বিভ্রান্তি সৃষ্টি করছে : মির্জা

8

নিয়ামতপুরের হাজীনগর ইউনিয়ন পরিষদে পঞ্চবার্ষিক উন্মুক্ত অংশ

9

নতুন সাজে অপু, ভক্ত বললেন ‘তুর্কি নায়িকার মতো লাগছে’

10

প্যারোলে মুক্তি পেয়ে জানাযাতে অংশ নিয়েছেন সাবেক পৌর মেয়র নজর

11

কক্সবাজার নুনিয়ারছড়া ঘাটে সেন্ট মার্টিন গামী জাহাজে আগুন

12

ধানের শীষ নির্বাচিত হলে গণতন্ত্রের যাত্রা শুরু হবে: তারেক রহ

13

দশমিনায় নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের র

14

গজারিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত: শাহ শের আলী গ্

15

বিএনপি সরকার গঠন করলে আধুনিক সিলেট গড়তে কাজ করবে

16

রায়গঞ্জের নিমগাছীতে ফুটপাতে জমে উঠেছে শীতবস্ত্র কেনা বেচা

17

বগুড়ায় ডিবি পুলিশের পরিচয়ে ডাকাতি বাকেরগঞ্জের ডাকাত সোহেল

18

শার্শায় র‍্যাবের অভিযানে ২৯৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আ

19

চট্টগ্রামের আনোয়ারা ছাত্রদলের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছ

20