জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

গাইবান্ধা-০৩ (সাদুল্লাপুর- পলাশবাড়ী) আসনে ১০ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

শাহ্ মো মুশফিকুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ৩১ গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে রিটার্নিং অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে বিএনপি-জামায়াত-জাপা ও স্বতন্ত্রসহ মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ প্রার্থী।

সোমবার (২৯ ডিসেম্বর) যথাক্রমে রিটার্নিং অফিসার ও পলাশবাড়ী-সাদুল্লাপুর সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, জামায়াতে ইসলামীর জেলা সূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ (অব.) মাও. নজরুল ইসলাম লেবু, জাপা মনোনীত ইঞ্জিনিয়ার মইনুর রাব্বী চৌধুরী রুমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আব্দুল্লাহ আদিল নান্নু, ইসলামী আন্দোলন বাংলাদেশের এটিএম আওলাদ হোসাইন, গণঅধিকার পরিষদের মো. সুরুজ্জামান সরকার, এবি পার্টির মনজুরুল হক সাচ্ছা, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোছাদ্দিকুল ইসলাম, এএসএম খাদেমুল ইসলাম খুদি (স্বতন্ত্র), আজিজার রহমান বিএসসি (স্বতন্ত্র) তাঁদের স্ব-স্ব মনোনয়নপত্র জমা দিয়েছেন।

১২ ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। সাদুল্লাপুর উপজেলার ১১ ইউনিয়ন ও পলাশবাড়ী পৌরসভা এবং উপজেলার ৮টিসহ ১৯ ইউনিয়ন নিয়ে গঠিত ৩১ গাইবান্ধা-৩ সংসদীয় নির্বাচনী আসন। এ আসনে মোট ভোটার ৫ লাখ ৬ হাজার ১৮৫ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৯০২ ও মহিলা ২ লাখ ৫৭ হাজার ২৭৪ এবং হিজরা ০৯ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ

1

চট্টগ্রামে বিএনপির জনসভা: দেশ গঠনের রূপরেখা তুলে ধরলেন তারেক

2

শিক্ষকতা পেশা ত্যাগনির্ভর, পছন্দের নয়

3

রায়গঞ্জের নিমগাছীতে আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপির প্র

4

টেকনাফে ৭৫ হাজার পিছ ইয়াবাসহ ২ মাদককারী আটক

5

নোয়াখালীতে জমি নিয়ে বিরোধ হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা প

6

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাহিত্য মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাব

7

আজ ৬ ডিসেম্বর ছাতক শহর মুক্ত দিবস

8

কিশোরগঞ্জ জেলা শহরের অসহনীয় যানজট নিরসনে মাঠে নেমেছে প্রশাসন

9

ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত

10

নিয়োগ নিয়ে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে genarel dairy

11

গণভোট সফল করতে মাঠে নাসিক ও জেলা প্রশাসন, ২৭ ওয়ার্ডে চলছে প্

12

ঢাকা–নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন লাইনে সংস্কার কাজ, সাময়িক ভোগা

13

মুশফিকুর রহমানের মনোনয়ন বাতিল ও নতুন করে মনোনয়ন পুনর্বিবেচ

14

অবৈধভাবে বিল শুকিয়ে মাছ ধরার দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

15

নিরাপত্তা শঙ্কায় নির্বাচন না করার ঘোষণা

16

সুন্দরবন থেকে আট জেলে আটক

17

জয়পুরহাটে শিবিরের জনশক্তি সমাবেশ-২০২৫

18

মণিরামপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপল

19

গলাচিপায় হাসান মামুনের পক্ষে উপজেলা বিএনপি সভাপতির মনোনয়ন ফর

20