জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

গাইবান্ধা জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

তরু খান।।

মেয়াদোত্তীর্ন গাইবান্ধা জেলা বিএনপির কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন করেছেন বিএনপির একাংশের নেতাকর্মীরা। সেইসঙ্গে এসময় বিএনপিতে ফ্যাসিষ্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন, বিভিন্ন উপজেলা ও পৌরসভায় পকেট কমিটি গঠনের অভিযোগ করেছেন তারা।
‘গাইবান্ধা পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়কবৃন্দ এবং ত্যাগী ও নির্যাতিত তৃণমূল জেলা বিএনপির নেতৃবৃন্দ’র ব্যানারে আজ (শনিবার, ২০ সেপ্টেম্বর) শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। 
মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, শহর বিএনপির সাবেক সভাপতি টিএম আবু বক্কর সিদ্দিক, জেলা বিএনপির সাবেক সদস্য রফিকুল ইসলাম লুলু, বর্তমান মৎস বিষয়ক সম্পাদক এসএম কামাল হোসেন, শহর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট হানিফ বেলাল, শহর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম রুবেল, ফরহাদ আলম ডাবলু ও আমান উল্লাহ চৌধুরী সাজু, সদস্য মোস্তাক হোসেন ডলার প্রমুখ।
এসময় বক্তারা অভিযোগ করে বলেন, সর্বশেষ ২০১৭ সালের ১৮ মার্চ সম্মেলনের মাধ্যমে জেলা বিএনপির কমিটি গঠন করা হয়। এরপর প্রায় নয় বছর অতিবাহিত হলেও জেলা কমিটি পুনর্গঠনের কোনো উদ্যোগ নেয়া হয়নি। অন্যদিকে সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর উপজেলা ও গাইবান্ধা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ত্যাগীদের বাদ দিয়ে ইচ্ছেমতো পছন্দের লোক যুক্ত করে পকেট কমিটি গঠন করা হচ্ছে।
বক্তারা অবিলম্বে মেয়াদোত্তীর্ণ জেলা কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষ

1

নজিপুরে ব্যবসায়ীদের সঙ্গে এসপির মতবিনিময় সন্ত্রাস ও মাদক দম

2

গোপালপুরে মহান বিজয় দিবসে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ

3

টুঙ্গিপাড়ায় যুবলীগের পদ থেকে মোঃ লিটন শেখ অরুনের স্বেচ্ছা

4

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত; মরদেহ

5

দুর্গাহাটা ইউনিয়নে লাল খাঁ পূর্ব পাড়ায় সিসি রাস্তার শুভ উ

6

ঘাটাইলে গ্রেট হার্ট হাই স্কুল ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা

7

১৫ ঘণ্টা পর জামিনে মুক্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা

8

কোম্পানীগঞ্জে বিএনপির গণসমাবেশে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন

9

কাপাসিয়ার বারিষাবতে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্

10

আমার কোনো হাঁসের ডিম যেন চুরি না হয় : রুমিন ফারহানা

11

কোটালীপাড়ায় শিক্ষার্থীদের মধ্যে, শিক্ষা -উপকরণ বিতরন

12

তারেক রহমানের বিশ্বস্ত সহচর আনোয়ার হোসেন: স্মৃতিতে অমলিন এক

13

নাসিরনগরে বিষটোপ খেয়ে গৃহবধুর আত্মহত্যা,পরিবারের অভিযোগ শার

14

গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ২

15

হাইজিংটন চায়না হেয়ার কোম্পানিতে অক্সিজেন সংকটে ৩৫ শ্রমিক অসু

16

শীতকালে হাতের চামড়া উঠে কেন

17

সুইমিংপুলে গা ভিজিয়ে মিমের ‘রিল্যাক্স থেরাপি’

18

বিএনপির সকল কার্যক্রম থেকে সাবেক এমপি শাহ নূরুল কবির (শাহিন)

19

কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বাজার কমিটি ও ব্

20