জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

তরু খান

জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে মঙ্গলবার গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল সকাল ৯টায় পৌর পার্কে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০টায় গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মিলন, আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। স্মৃতিস্তম্ভে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, পুলিশ সুপার নিশাদ এ্যঞ্জেলা, পৌর প্রশাসক একেএম হেদায়েতুল ইসলামসহ অন্যান্যরা। 
এদিকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা পরিষদের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে জুলাইয়ের চেতনায় নানা শ্লোগানসহ ফেস্টুন ও জাতীয় পতাকা নিয়ে একটি বিশাল রিক্সা র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাইবান্ধা সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।  
পরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার সাব্বির আহমেদ প্রমুখ।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল দিনটি উপলক্ষে পৃথক পৃথক সময়ে জেলা শহরে মিছিল বের করে। পরে সংগঠনগুলো আলাদা আলাদাভাবে নানা কর্মসূচি পালন করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিপ্রবি উপাচার্যের সাথে অস্ট্রেলিয়ান হাই কমিশন প্রতিনিধিদে

1

নাসিরনগরে চেইন চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

2

জনাব তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকীতে জানাই আন্তরিক শুভেচ্ছ

3

পিরোজপুরে নবনির্বাচিত চেম্বার অব কমার্স

4

তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত

5

বিজয় দিবসে পার্বতীপুরে খতমে কোরআন ও দোয়া মাহফিল

6

এক বছর আগে সুইমিংপুলে ঢাবি শিক্ষার্থীর মৃত্যুর তদন্ত দাবি

7

০৪ জেলায় ঝড়ের আভাস

8

নারায়ণগঞ্জ-৪ আসনে খেলাফত মজলিসের মনোনয়ন নিলেন খন্দকার আনোয়ার

9

নবাবগঞ্জে কনকনে শীত, জনজীবন স্থবির

10

মেহেরপুরের যুগিন্দায় মহুয়া ও রিপনের জমকালো শুভ পরিণয়: আনন্দঘ

11

মুরাদনগর বাখরাবাদে কায়কোবাদের নির্বাচনী গণসংযোগ

12

ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি রাশেদ মাজমাদার শতাধি

13

কাঠালিয়ায় বিএনপির আলোচনা সভা ও নির্বাচনী প্রস্তুতি

14

তাহিরপুরে হত্যাকাণ্ডের জেরে ১৯টি বাড়িঘর ভাঙচুর ও লুটতরাজের প

15

সদরপুরে পরিবার পরিকল্পনা কর্মীদের এক দফা দাবীতে শান্তিপূর্ণ

16

এইচএসসি শিক্ষার্থীদের জন্য দুই তরুণের যুগান্তকারী উদ্ভাবন

17

মণিরামপুরে ইসলামী যুব আন্দোলনের মাসিক সভায় বেগম খালেদা জিয়

18

কয়রায় জনপ্রতিনিধিদের সঙ্গে বিএনপি প্রার্থী বাপ্পির সাক্ষাৎ

19

শাহরাস্তিতে ডায়াগনস্টিক সেন্টারসমূহে অভিযান

20