জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

গাইবান্ধার খোলাহাটীতে পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের দাবীতে মানববন্ধন স্মারকলিপি প্রদান

গাইবান্ধা প্রতিনিধি।।

ইবান্ধায় প্রস্তাবিত “গাইবান্ধা পলিটেকনিক ইনস্টিটিউট” পূর্ব নির্ধারিত খোলাহাটী ইউনিয়নের টিটিসি সংলগ্ন এলাকায় স্থাপনের দাবীতে সোমবার সকালে খোলাহাটী ইউনিয়নের কদমতলা মোড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসন বরাবর  স্মারকলিপি প্রদান করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। 
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন,  খোলাহাটির সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ সামাদ আজাদ, গাইবান্ধা সদর যুবদলের আহবায়ক ইউনুস আলী খান দুখু, গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সহ-সভাপতি তৌহিদুল ইসলাম মিলন, পরিচালক আলী কায়সার বাবুল, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম, ছাত্রশিবির জেলা সভাপতি রুম্মান ফেরদৌস, ইঞ্জিনিয়ার্স ফোরাম জেলা সাধারণ সম্পাদক ইঞ্জি. আমজাদ হোসেন, খোলাহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা কামাল, জামায়াতে ইসলামী খোলাহাটী ইউনিয়ন সভাপতি ডাঃ রাজু আহমেদ কিনু, নাসিব নারী উদ্যোক্তা কাউন্সিল সভাপতি মাহাবুবা সুলতানা, ছাত্রশিবির খোলাহাটি ইউনিয়ন সভাপতি মেহেদী হাসান, কাফি মন্ডল, আদিল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, খোলাহাটী ইউনিয়নের টিটিসি সংলগ্ন এলাকায় এ ইনস্টিটিউট স্থাপন হলে গাইবান্ধার শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার সুযোগ বাড়বে এবং কর্মসংস্থানের নতুন দুয়ার উন্মোচিত হবে।তাছাড়া টিটিসি এর পাশেই হওয়ায় শিক্ষার্থীরা টিটিসিতে সকল ট্রেডে প্রাক্টিক্যাল  ট্রেনিং করার সুযোগ পাবেন। তাঁরা দাবি করেন, পূর্ব নির্ধারিত স্থানেই দ্রুত “গাইবান্ধা পলিটেকনিক ইনস্টিটিউট” স্থাপনের কার্যক্রম শুরু করতে হবে। বক্তারা আরও জানান, শিক্ষার প্রসার ও এলাকার উন্নয়নের স্বার্থে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা সময়ের দাবি। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিএমপি'র আকবরশাহ থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী মাদক ব্য

1

সরাইলে ১৫ গ্রামের মানুষের যোগাযোগের ভরসা ৭০০ফুট লম্বা বাঁশের

2

নাসির নগরে মনোনয়ন প্রাপ্তিতে জননেতা এম এ হান্নানের কৃতজ্ঞতা

3

পার্বতীপুরে মহান বিজয় দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

4

দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

5

নিয়ামতপুরে কেন্দ্রীয় শিশুপার্কের বেহাল দশা

6

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জামালপুরে দোয়া মাহফিল

7

নোয়াখালীতে বিজয় দিবসের অনুষ্ঠানে অসুস্থ হয়ে প্রাণ গেল বিএনপি

8

সংস্কার তো বিএনপির সন্তান: মির্জা ফখরুল

9

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ প্রার্থ

10

কাদেরসহ ৭ আসামির মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি আজ

11

পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের অভিভাবক ও সুধী সমাবেশ

12

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সাংবাদিক আনোয়ার হোসেনকে ঘিরে বি

13

আহত সুপেন্দ্র শেখরকে দেখতে হসপিটালে ছুটে গেলেন আমিনুর রহমান

14

ভাঙ্গুড়ায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

15

ত্যাগী যুবদল নেতা এস.এম. সিরাজুল ইসলামের প্রতি দলীয় মূল্যায়ন

16

মানিকগঞ্জে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে এক মানব বন্ধ

17

কৃষিনীতি বাস্তবায়নে FSFSSO প্রতিনিধিত্ব দাবিতে মণিরামপুরে এ

18

জামালপুরে হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে হুমায়ূন আড্

19

অসহায় এসএসসি পরীক্ষার্থীর পাশে দাঁড়ালো "হৃদয়ে মঠবাড়ীয়া ফাউন

20