পলাশ হাওলাদার
“দেশের চাবি আপনার হাতে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে গণভোট বিষয়ে জনসচেতনতা বাড়াতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রম ওপেন এয়ার কনসার্ট।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে গলাচিপা উপজেলা কমপ্লেক্স চত্বরে এ জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম ও ওপেন এয়ার কনসার্টের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান। এছাড়া স্থানীয় নেত্রীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা, সুশিল সমাজ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শুরুর আগেই উপজেলা কমপ্লেক্স চত্বরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য লক্ষ্য করা গেছে। কনসার্টের পাশাপাশি গণভোটের প্রয়োজনীয়তা, গুরুত্ব ও ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনায় নাগরিক অংশগ্রহণের ভূমিকা তুলে ধরা হয় সচেতনতামূলক বার্তায়। এতে জানানো হয়—গণভোটের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন (পিএসসি) গঠনে সরকারি দল ও বিরোধী দলের যৌথ অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব। একই সঙ্গে সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধনে জনগণের মতামত গ্রহণ বাধ্যতামূলক করার বিষয়েও আলোকপাত করা হয়।
আয়োজকরা জানান, গণতান্ত্রিক চেতনা জাগ্রত করতে এবং ভোটাধিকার সম্পর্কে জনগণকে সচেতন করতেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এমন জনমুখী কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।