জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

গজারিয়ায় সরকারি খাল দখলে প্রভাবশালী মহল, জড়িত শিক্ষাপ্রতিষ্ঠানও

মুন্সীগঞ্জের গজারিয়ায় সরকারি খাল দখলের এক দুঃখজনক চিত্র সামনে এসেছে। স্থানীয় কিছু অসাধু ব্যবসায়ী এবং একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান খাল দখল করে সেখানে স্থাপনা নির্মাণ করে ভাড়া আদায়ের অভিযোগে জড়িত বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ লামছড়ি মৌজার ৮৩৯ নম্বর দাগভুক্ত খালটি ফুলদী শাখা নদী থেকে শুরু হয়ে গোসাইচর গ্রাম হয়ে আবার মূল ফুলদী নদীতে মিশে যেত। কিন্তু সোনালী মার্কেট এলাকায় ব্রীজ বা কালভার্ট ছাড়াই রাস্তা নির্মাণ করায় খালের স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে গেছে। সেই সুযোগে পাশের একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান খালের জমি দখল করে সেখানে স্থাপনা গড়ে তুলেছে।
স্থানীয় জেলে ও বেঁধে সম্প্রদায়ের মানুষ জানান, একসময় এই খালে স্রোত প্রবাহ ছিল এবং এটি মাছের অভয়াশ্রম হিসেবে ব্যবহৃত হতো। এখন তা অতীত স্মৃতি মাত্র।
পরিবেশবাদীদের আশঙ্কা—এই দখলদারিত্ব বন্ধ না হলে গজারিয়া একদিন পানিশূন্য হয়ে পড়বে। তারা বলেন, “প্রাকৃতিক জলাধার রক্ষায় প্রশাসনের আরও কঠোর ভূমিকা প্রয়োজন।”
খাল দখলের বিষয়ে গজারিয়া ভূমি অফিস জানায়, এখন পর্যন্ত তাদের কাছে সরাসরি কোনো লিখিত অভিযোগ আসেনি। তবে তারা সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আশরাফুল আলম বলেন, “সরকারি খাল কাউকে বন্দোবস্ত দেওয়ার সুযোগ নেই। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
প্রাকৃতিক সম্পদ রক্ষায় নাগরিক সচেতনতা ও প্রশাসনিক কঠোরতা এখন সময়ের দাবি। নয়তো খাল-নদীহীন গজারিয়া একদিন হবে জীববৈচিত্র্যহীন জনপদ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইজারল্যান্ডে নববর্ষ উদযাপনে বিস্ফোরণ, নিহতের আশঙ্কা

1

সিলেট-৪ আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী প্রকৌশলী রাশেল উল আলম

2

ব্যবসার গণ্ডি পেরিয়ে মানবিক দৃষ্টান্ত: ইনসাফ রেস্তোরাঁর ব্যত

3

গোপালপুরে বিএনপির ব্যানার ও ফেস্টুন অপসারণ কার্যক্রম

4

নান্দাইলে ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ অধিবেশন অনুষ্ঠিত

5

ঘোড়াঘাটে দাবিহীন ১৫শ’ দলিল আগুনে পুড়িয়ে বিনষ্ট

6

শিবচরে ‘রয়েল ইকো ভ্যালি’ প্রকল্প উদ্বোধন উপলক্ষে মতবিনিময়

7

গজনী অবকাশ কেন্দ্রে নবনির্মিত জিপ লাইন শুভ উদ্বোধন

8

সাঁথিয়ায় বিদ্যুতের সর্ট সার্কিটে আগুন লেগে পাঁচ লাখের মালামা

9

কাপাসিয়ায় ৪ শতাধিক আওয়ামীলীগ নেতাকর্মীর বিএনপিকে সর্বাত্ম

10

শ্রীমঙ্গলে বায়তুল আমান দারুল উলুম মাদ্রাসার বার্ষিক পুরস্কার

11

ঝালকাঠি-১ আসনে নির্বাচনী মাঠে ব্যস্ত ব্যারিস্টার মঈন ফিরোজী

12

মাদারীপুর ০৩ আসনে-ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য

13

পার্বতীপুরে রুদ্র সংঘের নবীণ–প্রবীণ সদস্যদের প্রাণবন্ত মিলন

14

কয়রায় আট দলীয় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টে কেএম বিজয়ী

15

পোরশায় আওয়ামী লীগ নেতা সাইফুল গ্রেফতার

16

প্যারোলে মুক্তি পেয়ে জানাযাতে অংশ নিয়েছেন সাবেক পৌর মেয়র নজর

17

আলফাডাঙ্গায় শতকোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার,

18

চট্রগ্রাম ভাটিয়ারী পুরাতন জাহাজের মালামালের দোকানে আগুন

19

মান্দায় বাজার নিরাপত্তা জোরদারে প্রহরীদের মাঝে বিশেষ পোশাক ও

20