জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

গজারিয়ায় রক্তাক্ত সংঘর্ষে নিহত শীর্ষ সন্ত্রাসী ‘স্যুটার মান্নান’

গাজী মাহমুদ পারভেজ।।

গজারিয়ায় অবৈধ বালুমহাল নিয়ন্ত্রণ, নদীতে চাঁদাবাজি এবং স্থানীয় বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন গজারিয়ার শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্রধারী হিসেবে পরিচিত ‘স্যুটার মান্নান’।
এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫-৬ জন।
সোমবার (২৮ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার ইমামপুর ইউনিয়নের বড় কালীপুরা গ্রাম সংলগ্ন মেঘনার শাখা নদীতে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত মান্নান (৪৫) গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের জৈষ্ঠিতলা গ্রামের নূর মোহাম্মদের ছেলে। আহতরা হলেন: হৃদয় বাঘ (২৮), আতিকুর (৩০), হাসিব (৩৪), শ্যামল (৩০), নয়ন (২৫), হামীম (৩২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে ৭ জন সশস্ত্র যুবক একটি স্পিডবোটে করে বড় কালীপুরা নদীপাড়ে অবস্থান নেয়। কিছুক্ষণ পর স্যুটার মান্নান, হৃদয় বাঘসহ ৭ জন একটি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে নদীতে নামলে ১৫-১৬ জন অস্ত্রধারী মুখোশ ও হেলমেট পরে আরেকটি ট্রলারে করে এসে তাদের ধাওয়া দেয়।
এরপর নদীতে চলে ভয়াবহ গুলি বিনিময়—প্রায় ২০-২৫ রাউন্ড গুলির শব্দ শোনা যায়। গুলিবিদ্ধ হয়ে মান্নানের মৃত্যু হয় এবং তার মরদেহ ট্রলারে পড়ে থাকে। আহতরা নদীতে লাফিয়ে পড়ে পালিয়ে যায়। হামলাকারীরা ট্রলার ও স্পিডবোট নিয়ে দ্রুত চাঁদপুরের দিকে চলে যায়।
নিহত মান্নানের স্ত্রী সুমি বেগম বলেন, “লালু আর জুয়েল নামের দুজন কিছুদিন ধরেই হুমকি দিচ্ছিল। তারা আমার স্বামীকে হত্যার জন্য ভাড়াটে অস্ত্রধারী নিয়োগ করেছিল। আমি নিশ্চিত ওরাই আমার স্বামীকে হত্যা করেছে।”
এই ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, অপরাধীদের দমন এবং বালুমহাল ও নদী দখলদার চক্রের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি।
গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলম বলেন, “নিহতের বুকে দুটি গুলির চিহ্ন রয়েছে। চাইনিজ রাইফেল দিয়ে গুলি চালানো হয়েছে বলে ধারণা করছি।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালু পরিবহনের দায়ে দুইটি বালু বিক্রেতা প্রতিষ্ঠান থেকে ৪২ হ

1

কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে ডুবে মাদরাসাছাত্রের মর্মান্তিক মৃ

2

চাঁপাইনবাবগঞ্জ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সীমান্ত অভিমুখে লং

3

শহীদ ওসমান হাদী হত্যার বিচার চেয়ে সাভার ল্যাবরেটরি স্কুলের

4

নাসিরনগরে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মতবিনিম

5

মহানগর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

6

কেন্দুয়ার মেধাবীছাত্রী ঐশী মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত হওয়ায়

7

সখিপুরে অপহৃত হওয়ার ৯ ঘণ্টা পর শিশু উদ্ধার গ্রেফতার এক

8

লংগদুতে জামায়াতের বিজয় দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্

9

চরকাউয়া ইউনিয়নে মহিলা দলের উদ্যোগে ধানের শীষের পক্ষে নির্বাচ

10

নাসিরনগরে প্রাচীন শ্রী শ্রী পাগল শংকর মন্দিরে দুঃসাহসিক চুরি

11

শালিখায় বিএনপির নির্বাচনী আফিস উদ্বোধন

12

শ্যামনগরে NGO এর নামে প্রতারনা

13

ঝিনাইদহে কৃষকের ছদ্ম বেশে দু’ডাকাত আটক

14

নড়াইল-২ আসনে হাতপাখা প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংয

15

১২ মিনিট দেরি করায় অষ্টমবারের মতো স্বতন্ত্র প্রার্থী:সুধীর র

16

আনোয়ারায় শরীফ ওসমান হাদি ও এরশাদ উল্লাহর উপর গুলির প্রতিবাদে

17

সিডনিতে ইহুদি ধর্মীয় অনুষ্ঠানে বন্দুক হামলা, নিহত ১৬

18

পাবনায় তথ্য গোপন করে নিজ জেলায় চাকরির অভিযোগ

19

জয়পুরহাট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন সাবেক উপজেলা

20