জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

গজারিয়ায় বাল্কহেড থেকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রামে বাল্কহেড থেকে পড়ে পানিতে ডুবে আল-আমিন (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ায় শিশুটির মৃত্যু হয়।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর দেড়টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামসংলগ্ন মেঘনার শাখা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল-আমিন আড়ালিয়া গ্রামের জিলানীর ছেলে এবং আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুপুরে সহপাঠীদের সঙ্গে নদীতে গোসল করতে যায় আল-আমিন। এসময় নদীতে বালু আনলোড করা হচ্ছিল একটি বাল্কহেড থেকে। শিশুরা সেই বাল্কহেডে উঠে বসে। তবে শ্রমিকরা তাদের নামতে বললে, বাল্কহেড থেকে লাফ দিয়ে নামার সময় পা পিছলে আল-আমিন মাথায় আঘাত পায় এবং সঙ্গে সঙ্গে পানিতে তলিয়ে যায়।
প্রায় ১৫ মিনিট পর দুপুর পৌনে ২টার দিকে স্থানীয়রা শিশুটির মরদেহ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী ইব্রাহিম জানান, “মাথায় তীব্র আঘাত পাওয়াতেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। পানিতে পড়ার পর আর ওঠে আসেনি।”
ঘটনার বিষয়ে বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিসির আলী বলেন, “খবর পেয়েছি একটি শিশু পানিতে পড়ে মারা গেছে। আমি ঘটনাস্থলের দিকে যাচ্ছি।”
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, “বিষয়টি এখনো অবগত নই। খোঁজ নিচ্ছি, পরে বিস্তারিত জানানো হবে।”
এই মর্মান্তিক ঘটনায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। শিশুদের নিরাপত্তা নিয়ে অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুরাদনগর ধামঘর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে কায়কোবাদের পক্ষে বিএন

1

কিশোরকণ্ঠ বৃত্তি পুরস্কার পেল তানোর–মোহনপুর

2

বিজয় দিবসে কসবা কেন্দ্রীয় স্মৃতিসৌধে বিএনপির পুষ্পস্তবক অর

3

দেশনেত্রীর বিদায়ে মেলান্দহে শোকের ছায়া, কুলিয়া বিএনপির বিশাল

4

ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পরিষদ মাসিক সভা অনুষ্ঠিত

5

শাহজাহানপুরে ইজিবাইক চালক মোফা হত্যা মামলার আসামী গ্রেফতার ল

6

না.গঞ্জে ড্রামের ভেতরে যুবকের মরদেহ উদ্ধার

7

সাদুল্লাপুরে সুরুজ্জামান সরকারের বিশাল কর্মী সমাবেশ, জনসমুদ্

8

মাদারীপুরে নিরাপদ অভিবাসনের লক্ষ্যে যশোর রাইটস এর সংবাদ সম্ম

9

ভাঙ্গড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রদল নেতার বাবার মৃত্যু

10

সেনবাগে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

11

ইয়াবাসহ নোয়াখালীর শীর্ষ মাদক কারবারি দুই জন গ্রেপ্তার

12

উলপুর জমিদার বাড়ী "প্রাচীন ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন

13

দৌলতপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সুনীল চন্দ্র সূ

14

লিবিয়া সমুদ্রপথে আবারো নৌকাডুবি

15

মধ্যনগরে ৭০ পিস ভারতীয় মোবাইল ফোন জব্দ করলো বিজিবি

16

বহিরাগত প্রশ্নে উত্তর দিলেন খুলনা ৬ ধানের শীষের কান্ডারি-বাপ

17

মাদারীপুরের ডাসারে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ

18

শহীদ জুলাই যোদ্ধার কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার

19

পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

20