জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

গজারিয়ায় দুই গ্যারেজ থেকে ১০ অটোর ৩৪ ব্যাটারি লুট, দিশেহারা চালকরা

 
গাজী মাহমুদ পারভেজ

 মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় গভীর রাতে নৈশ প্রহরীকে অস্ত্রের মুখে বেঁধে রেখে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতচক্র দুটি গ্যারেজের তালা ভেঙে ১০টি অটোরিকশার ৩৪টি ব্যাটারি লুট করে নিয়ে গেছে। চুরি হওয়া ব্যাটারিগুলোর আনুমানিক বাজারমূল্য পাঁচ লাখ টাকার বেশি বলে জানিয়েছে ভুক্তভোগীরা।

রোববার (১৮ জানুয়ারি) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের তেতৈতলা পুরাতন মেঘনা ঘাট বাজার এলাকায় এই দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। বাজারের ব্যবসায়ী মাইনুদ্দিন প্রধানের মালিকানাধীন দুটি অটোরিকশা গ্যারেজে হানা দেয় ৫–৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল।

ঘটনার প্রত্যক্ষদর্শী নৈশ প্রহরী আবুল হোসেন (৭০) জানান, প্রতিদিনের মতো তিনজন প্রহরী বাজারের তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করছিলেন। তিনি সড়কের মুখে দায়িত্বে থাকাকালে হঠাৎ করে ডাকাতরা তার গলায় রামদা ধরে এবং পিস্তল দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। পরে তাকে সড়কের পাশে হাত ও মুখ বেঁধে ফেলে রেখে ডাকাতি চালায়।

অন্য নৈশ প্রহরী ইমান আলী জানান, তিনি নদীর পাড়ের অংশে দায়িত্বে ছিলেন। ওই রাতে ওই দিকে যাতায়াত না থাকায় বিষয়টি বুঝতে পারেননি। ফজরের নামাজের পর ডাকাতির খবর পান বলে জানান তিনি।

ডাকাতির ঘটনায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন অটোরিকশা চালকরা। ব্যাটারি হারিয়ে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন। ভুক্তভোগী চালক বিল্লাল হোসেন বলেন,
“আমরা গরিব মানুষ। কিস্তিতে টাকা তুলে অটো কিনেছি। ব্যাটারি ছাড়া গাড়ি চলবে না। এখন সংসার চলবে কিভাবে, কিস্তির টাকা দেবো কিভাবে—কিছুই বুঝতে পারছি না।”

চুরি হওয়া ব্যাটারির ভুক্তভোগী চালকরা হলেন— আনোয়ার হোসেন (পিতা: শহিদুল্লাহ), কামাল হোসেন, শামীম, বিল্লাল হোসেন, সাইদ, নিরব, হৃদয়, রাসেল মিয়া, সানি ও তানভীর ইসলাম। সবাই বালুয়াকান্দী ইউনিয়নের তেতৈতলা গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় তেতৈতলা মেঘনা ঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান দেওয়ান বলেন,
“বাজার ও আশপাশের এলাকায় একাধিক সিসিটিভি ক্যামেরা রয়েছে। পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি—ফুটেজ বিশ্লেষণ করে দ্রুত ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তার করা হোক। গরিব মানুষগুলোর দুর্দশা বিবেচনায় নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যবেক্ষণ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি এলাকায় চুরি-ডাকাতির ঘটনা বাড়লেও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা না থাকায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও বাজার এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেখাপড়ার মানোন্নয়ন করতে অভিভাবকদের সাথে শিক্ষকদের মতবিনিময়

1

চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধ

2

পার্বতীপুরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

3

বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ থেকে পানি উত্তোলনে নিষেধাজ্ঞা, বিপ

4

লামায় জাবেদ রেজাকে ধানের শীষের মনোনয়নের দাবিতে লামায় বিএনপি

5

পাবনা ০৩আসনে ধানের শীষ না পেয়ে গণঅধিকারের ট্রাকে বিএনপি নেতা

6

মনিরুল হাসান বাপ্পীকে সদস্য সচিব করাই কয়রায় আনন্দ মিছিল

7

নারীর ক্ষমতায়ন সৃষ্টি করছে তারেক রহমান’ নিপুন রায় চৌধুরী

8

নারায়ণপুর গ্রামে লেকাত গাজীর জমি জৌরপূর্বক ভাবে দখল করা হয়

9

ঐতিহ্যবাহী ইকুরিয়া উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্

10

কবিরহাট পৌরসভা জিরো পয়েন্ট ধানের শীষের পক্ষে এক বিশাল জনসভা

11

দিনাজপুরে বিজিবির প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

12

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালি

13

কোটালীপাড়ায় মাছের খামারে ৫২ পরিবারে চরম দুর্ভোগ

14

ভাঙ্গুড়ায় সড়কে প্রাণ গেল একজনের

15

গাইবান্ধায় ভাতিজার বাড়ির সামনে ফুফুর অনশন

16

হাসিনা আপার রেখে যাওয়া কর্মী-সমর্থকদের পাশে আছি : মির্জা ফখর

17

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬

18

ভিডিও ধারণ কেন্দ্র করে যুবক খুন গ্রেফতার ৩

19

চান্দিনায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্য

20