জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

খেশরা গ্রামে চলাচলের অনুপযোগী সড়ক, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

সাকিল আহমেদ।।।



সাতক্ষীরা জেলা তালা থানার ১০নং খেশরা ইউনিয়নের ০৭নং ওয়ার্ডে অবস্থিত খেশরা গ্রামের শ্মশানঘাটের সামনের রাস্তা দীর্ঘদিন ধরে অযত্ন-অবহেলায় পড়ে আছে। একসময় গ্রামীণ যোগাযোগের অন্যতম প্রধান সড়ক হলেও বর্তমানে রাস্তাটির ভগ্নদশা এতটাই ভয়াবহ যে তা দিয়ে চলাচল করাই কঠিন হয়ে দাঁড়িয়েছে।

প্রতিদিন এই সড়ক দিয়ে গ্রামবাসী, কৃষক, কর্মজীবী মানুষ ও স্কুল-কলেজগামী শত শত শিক্ষার্থী যাতায়াত করে থাকেন। কিন্তু খানাখন্দে ভরা ও ভাঙাচোরা রাস্তায় গাড়ি চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। হাঁটার সময়ও ছোট-বড় দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকেই। স্থানীয়দের অভিযোগ, বর্ষা মৌসুমে রাস্তাটি কাদামাটিতে ঢেকে কাদা-পুকুরে পরিণত হয়, আর শুকনো মৌসুমে ধুলোবালির কারণে শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। ফলে সবসময়ই দুর্ভোগে থাকতে হচ্ছে সাধারণ মানুষকে।

স্থানীয় এক কলেজছাত্র জানান, প্রতিদিন কষ্ট করে এই রাস্তা দিয়ে কলেজে যাতায়াত করতে হয়। বিশেষ করে বৃষ্টির সময় হাঁটা প্রায় অসম্ভব হয়ে পড়ে। একইসাথে যানবাহন না চলার কারণে জরুরি প্রয়োজনে রোগী পরিবহন করতেও নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

অন্যদিকে কৃষকরাও চরম সমস্যায় পড়েছেন। এলাকার কৃষিপণ্য বাজারে নিতে গেলে রাস্তার কারণে বেশি ভাড়া দিতে হচ্ছে, কখনও কখনও আবার নষ্ট হয়ে যাচ্ছে পণ্য। এতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাঁরা।

এলাকাবাসী জানিয়েছেন, বিষয়টি একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কাছে জানানো হলেও এখনও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তারা প্রশ্ন তুলেছেন, মানুষের এমন দুর্ভোগের পরও কেন রাস্তার সংস্কার হচ্ছে না?

ভুক্তভোগীরা দ্রুত রাস্তাটির সংস্কার ও উন্নয়ন কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, রাস্তা সংস্কার হলে শুধু দুর্ভোগই লাঘব হবে না, শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ পুরো এলাকার জীবনযাত্রা সহজ হয়ে উঠবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনবাগে ছাত্রদল কর্তৃক "মেধা সংবর্ধনা-২০২৫" অনুষ্ঠিত

1

জাতীয় পাটি থেকে মোঃ মাহমুদুল করিম মহেশখালী কুতুবদিয়া কক্সবাজ

2

তারেক রহমানের মহাসমাবেশের জন্য প্রস্তুত পলোগ্রাউন্ড মাঠ

3

মাদারীপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে কালকিনি উপজেলা প্রশাসনে

4

ঘোড়াঘাটে দাবিহীন ১৫শ’ দলিল আগুনে পুড়িয়ে বিনষ্ট

5

টাঙ্গাইলের নাগরপুরে যুব জামায়াতের বার্ষিক দায়িত্বশীল সম্মেলন

6

সঠিকভাবে যাকাত দিলে কাউকে যৌনকর্মকে পেশা হিসেবে নিতে হতো না:

7

আলীকদমে ম্রোদের ওপর হামলাকারী ’বাইট্টা জাফর’ সেনাবাহিনীর অভি

8

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জ

9

তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহীতে মঞ্চ প্রস্তুত, নিরাপত্ত

10

ভাঙ্গুড়ায় ডাকাতি ঠেকাতে বাঁশের বেড়িকেট ভরসা

11

দিনাজপুর ৬ আসনে আনুষ্ঠানিক প্রচারণায় বিএনপি ও জামায়াত: মাঠে

12

পল্টনের শহীদদের শোকে-ক্রোধে উত্তাল সীতাকুণ্ডের রাজপথ

13

বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতার গ্রেফতার নিয়ে প্রতিবাদ

14

গণভোটের গুরুত্ব সাধারণ ভোটারদের কাছে পৌছে দিতে জামালপুরে ভোট

15

গাজীপুরে র‌্যাবের বিশেষ অভিযান জাল টাকার কারখানা উন্মোচন, গ্

16

কালিগঞ্জে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

17

গোয়ালন্দে পুত্রবধূসহ ৩ জনের বিরুদ্ধে স্বর্ণালংকার ও নগদ অর্থ

18

আলফাডাঙ্গায় শতকোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার,

19

আগামী ২ ফেব্রুয়ারী জনসভা উপলক্ষে চট্টগ্রাম অঞ্চল জামায়াতের উ

20