এসকে এম মহসিন রেজা।।
সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উদ্দেশ্যে খুলনার কয়রা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা আয়োজিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস এই আয়োজনে সহযোগিতা প্রদান করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল্লাহ আল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা দুর্যোগকালীন সময়ে জরুরি ত্রাণ বিতরণ, আশ্রয়ণ কেন্দ্রগুলোর সংস্কার, সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিতকরণ এবং দুর্বল বাঁধগুলো মেরামতের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়াও, দুর্যোগের পূর্বাভাস দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং স্থানীয় এনজিও ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে কাজ করার বিষয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মামুনার রশীদ, কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা তপন কুমার কর্মকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আ. ছালাম, কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ওলিউল্লাহ এবং কারিতাসের মিল কোঅর্ডিনেটর মো. ইব্রাহিম হোসেন।
এছাড়াও, সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউপি সদস্য, বাজার কমিটির প্রতিনিধি, এনজিও প্রতিনিধি এবং সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) নেটওয়ার্কের সদস্যরা।