সিরাজগঞ্জ পৌর এলাকার নতুন ভাঙ্গাবাড়ি ও রহমতগঞ্জ মহল্লাবাসীর মধ্যে রোববার ৭ ডিসেম্বর দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েক ঘন্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া -পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় কমপক্ষে ২৩/২৪ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই মহল্লাবাসীর মধ্যে উওেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের খবর পেয়ে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ ঘটনা স্থানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। একপর্যায়ে সংঘর্ষ নিয়ন্ত্রণের বাহিরে চলে যায় এবং রণক্ষেএে পরিণত হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ টিআর গ্যাস ছুড়ে ও লাঠিচার্জ করে। সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আহসানুজ্জামান জানান, দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষ নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
তরুণদের উৎসাহে পার্বতীপুরে মিনিবার ফুটবল টুর্নামেন্টের সূচনা