MD. Manik Mia
প্রকাশঃ 25-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

কোম্পানিগঞ্জে সাদাপাথর লুটেরা গ্রুপের হামলায় আহত ফটোগ্রাফার

সিলেট কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথর  জনপ্রিয় পর্যটন কেন্দ্রর পাথর লুটপাটে বাধা দেওয়ায় এক তরুণ ফটোগ্রাফার হামলার শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত  যুবকের নাম মো. এমাদ আহমদ (২১)।  কোম্পানীগঞ্জ ফটোগ্রাফার সোসাইটির সদস্য ও উপজেলার নাজিরগাঁও গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী এমাদ আহমদ জানান, শনিবার (২৪ মে) দুপুরে ভোলাগঞ্জ এলাকায় পাথর লুটপাটে বাধা প্রদান করি আমি সহ আরো কয়েকজন ফটোগ্রাফার, দোকানদার ও পর্যটক। এতে ক্ষিপ্ত হয়ে সাদাপাথর লুটেরার একটি গ্রুপ হুমকি দেয়, “তোমাদের দেখে নেব।”
সাদাপাথর পর্যটন স্পট থেকে বাড়ি ফেরার পথিমধ্যে  সন্ধ্যা ৬টায় কালাইরাগ এলাকার লালপাথর হাজির বাগান এলাকায় পূর্বপরিকল্পিতভাবে পাথর লুট চক্রের একদল লুটেরা তার ওপর হামলা চালায়। হামলাকারীরা হলেন উত্তর রণীখাই ইউনিয়নের কালাইরাগ গ্রামের আবু বক্কর মিয়া (২৩), মানিক মিয়া (২৫), আশিক মিয়া (২৩) ও হাছন মিয়া (২৬)। তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে এমাদকে বেধড়ক মারধর করেন এবং তার সঙ্গে থাকা ক্যানন ৭০০ডি ক্যামেরা (বাজারমূল্য আনুমানিক ৬৫ হাজার টাকা) ছিনিয়ে নেয়।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীদের সহায়তায় আহত এমাদকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় এমাদ কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগকারী দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি ।
এবিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল জাম

1

কুয়েট কর্মকর্তা সমিতির নির্বাহী কমিটির সভাপতি রবিউল ইসলাম

2

কয়রায় ধানের শীষের প্রার্থী মনিরুল হাসান বাপ্পির কর্মীসভা

3

দেশের নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট শাওমি

4

ধান ব্যবসায়ীদের কাছে জিম্মি সাধারণ কৃষক

5

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫

6

লিবিয়ায় বাংলাদেশীকে যুবককে অপহরণ করে ২০ লক্ষ টাকা আদায়, মানব

7

রায়গঞ্জে ফেসবুক পোস্টের জেরে হামলা ও হুমকি

8

সাতক্ষীরার আশাশুনির বড়দলে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠ

9

গাজীপুরে সাফারি পার্ক থেকে চুরি হওয়া একটি লেমুর উদ্ধার, গ্র

10

আগৈলঝাড়ায় গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

11

কোম্পানীগঞ্জে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাংবাদিক ইউনিয়নের শ

12

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, আহত-২

13

কুড়িগ্রাম-৪ আসনে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় মু

14

দিনাজপুর-৫ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে পার্বতীপুর মহিলা দল

15

নোয়াখালীতে বিএনপির এমপি নির্বাচিন করবেন যারা

16

ঠাকুরগাঁওয়ে প্রস্তুতি মূলক পরিবেশবান্ধব ইটভাটা উদ্ভব

17

নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ

18

সত্য ঘটনা অনুযায়ী মামলা নেওয়ায় নড়াইলে ওসি প্রত্যাহার

19

চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় তিন আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখ

20