মোঃ নাছির উদ্দীন।।
যশোর জেলার কেশবপুর উপজেলার ত্রিমোহিনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মানব সেবা সংস্থার উদ্যোগে এক দিনব্যাপী চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এই ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন বয়সী শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা ও পরামর্শ দেওয়া হয়, যার মধ্যে ৭০ জন ছানি রোগীকে বাছাই করে খুলনায় ফ্রি অপারেশনের জন্য প্রেরণ করা হয়।
চক্ষু শিবির ক্যাম্পটি পরিচালনায় সক্রিয় ভূমিকা পালন করেন কেশবপুর উপজেলার সাবেক পুলিশ কর্মকর্তা আবুল বাসার এবং কৃষিবিদ ও প্রভাষক তাজাম্মুল ইসলাম। তাদের সার্বিক তত্ত্বাবধানে ও মানব সেবা সংস্থার ব্যবস্থাপনায় এই ক্যাম্প সফলভাবে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কেশবপুর সংসদীয় আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী, উপজেলা জামায়াতে ইসলামী আমির অধ্যাপক মুক্তার আলী। তিনি তার বক্তব্যে বলেন,
“মানবিক মূল্যবোধের জায়গা থেকে আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই। এই ধরনের উদ্যোগ সাধারণ মানুষের উপকারে আসে। যারা চোখে ভালো দেখতে পান না, তাদের জন্য চক্ষু শিবির একটি বড় উপকার। আমরা চাই প্রতিটি অঞ্চলে এরকম স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু হোক।”
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,
মাওলানা রেজাউল ইসলাম
বিশিষ্ট সমাজসেবক মফিজুর রহমান
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিচুর রহমান
১ নম্বর ত্রিমোহিনী ইউনিয়নের আমির আশরাফুল আলম
সহকারী অধ্যাপক আলফাজুল ইসলাম
প্রভাষক তাজাম্মুল ইসলাম
শিক্ষক মাস্টার রেজাউল ইসলাম
সাংবাদিক নাছির উদ্দীন
এছাড়াও ত্রিমোহিনী ইউনিয়নের জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চোখের চিকিৎসার জন্য উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ছুটে আসেন শতাধিক রোগী। শিবিরে আসা রোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং ছানি রোগে আক্রান্ত ৭০ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করা হয়।
মানব সেবা সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এই ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য করুন