জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে যুবদলের তোরণ ভেঙে পড়ল চলন্ত বাসের সামনে

Naziullah Vhuiyan


ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে যুবদলের স্থাপন করা একটি তোরণ ভেঙে পড়েছে বিআরটিসির চলন্ত যাত্রীবাহী বাসের সামনে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রী ও পথচারীরা।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কদমতলী গোলচত্বর সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে ট্রাফিক পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ভাঙা তোরণের কাঠ-বাঁশ সরিয়ে ফেললে যান চলাচল স্বাভাবিক হয়।

সরেজমিনে দেখা যায়, চার লেন সড়কের মাঝের বিভাজক এবং বিপরীত পাশে বাঁশ ও কাঠ দিয়ে তোরণটি নির্মাণ করা হয়েছিল। পচা বাঁশ ও দুর্বল কাঠের ফ্রেম সড়কের ওপর ছড়িয়ে–ছিটিয়ে পড়ে আছে।
বিআরটিসির বাসযাত্রী সুমাইয়া  আক্তার বলেন, “গুলিস্তানে যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠেছিলাম।  হঠাৎ বিশাল আকৃতির তোরণটি ধপ করে সড়কে পড়ে যায়। আঁতকে উঠেছিলাম— অল্পের জন্যই বেঁচে গেছি। রাজনৈতিক অজ্ঞতার কারণে মানুষের জীবন ঝুঁকিতে পড়ছে।”

ক্ষোভ প্রকাশ করে ঢাকা কলেজের শিক্ষার্থী তানভীর  বলেন, “কদমতলী এলাকায় যেদিকে তাকাই— রাজনৈতিক ব্যানার, পোস্টার, তোরণ! এমনকি রাস্তার মাঝের জায়গাটাও ছেড়ে দেওয়া হয়নি। এগুলো এখন জনদুর্ভোগের প্রতীক।”

ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হন ঢাকা জেলা দক্ষিণ ট্রাফিক পুলিশের উপপরিদর্শক (এসআই) সোনিয়া আক্তার। তিনি বলেন, “তোরণ সরানোর জন্য আগেই দলীয় নেতাদের বলা হয়েছিল, কিন্তু তারা শোনেননি। সম্ভবত পচা বাঁশের কারণে এটি ভেঙে পড়ে। ট্রাফিক পুলিশ ও স্থানীয়দের সহায়তায় কাঠামোটি সরিয়ে ফেলা হয়েছে। সড়কের পাশে কোনো তোরণ নির্মাণ করা সম্পূর্ণ নিষিদ্ধ।”

নাম প্রকাশে অনিচ্ছুক যুবদলের এক স্থানীয় নেতা বলেন, “অনেকেই এখন রাজনীতি করছেন শুধু প্রচার আর ব্যানারের প্রতিযোগিতায় নামতে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এসব নিয়ন্ত্রণ না করলে জনগণের ক্ষোভ আরও বাড়বে।”

এ বিষয়ে আগানগর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন বলেন, “যেসব জায়গায় ব্যানার বা তোরণ মানুষের চলাচলে সমস্যা সৃষ্টি করে, সেগুলো আমরা সরিয়ে নিচ্ছি। ভবিষ্যতে আরও সতর্ক থাকব।”

এদিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু জাহিদ বলেন, “কয়েক দিন আগেই তোরণ অপসারণের নির্দেশ দেওয়া হয়েছিল। সংশ্লিষ্টরা তা মেনে নিয়েছেন। এতে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।”

স্থানীয়রা জানান, রাজনৈতিক তোরণ ও ব্যানার স্থাপনে প্রশাসনের কড়াকড়ি না থাকায় এমন ঝুঁকি বারবার তৈরি হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে ❝ব্লাড ডোনেশন সোসা

1

পার্বতীপুরে ওলামা সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

2

শ্রীমঙ্গলে নিখোঁজ কিশোরী রীমাকে সিলেট থেকে উদ্ধার, গ্রেফতার

3

পটুয়াখালীতে নিখোঁজ ২ জেলের মৃতদেহ উদ্ধার

4

নরসিংদী‎ ঘোড়াশাল-পলাশ সার কারখানায় শ্রমিক কর্মচারিদের ৫ দফা

5

চান্দিনায় এলডিপি ও ইসলামী আন্দোলন কর্মীদের পাল্টাপাল্টি হা'ম

6

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: লোহাগাড়ায় জামায়াত সমর্থককে অর্থদণ্

7

মাইলস্টোনে নয়, সচিবালয়ে বিমান পড়া দরকার ছিলো: উপদেষ্টা ফাওজু

8

কোম্পানীগঞ্জে পাথর চুরির মামলায় ‘গণগ্রেপ্তারে’: বলির পাঁঠা

9

ঝালকাঠিতে ধানের শীষের পক্ষে নারীদের সাথে উঠান বৈঠক

10

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ভিপি আইনুল হক এর গভীর

11

শতবর্ষী হিজল বাগানে দখলদারদের থাবা

12

পানছড়ি সীমান্তে ৩ বিজিবির অভিযানে দেড় লক্ষ টাকার চোরাচালানী

13

ঈশ্বরগঞ্জে পুলিশের ‘মোটর মোবাইল টিম’ অভিযান

14

এমসিপির মনোনয়ন প্রত্যাশী খুলনা ৬ গোলাম রব্বানীর সাংবাদিকদের

15

হাতিয়াকে ঘিরে নতুন স্বপ্ন: চালু করা যেতে পারে হেলিকপ্টার সেব

16

বান্দরবানের লামায় চেয়ারম্যানদের স্বাক্ষর দিচ্ছেন বিএনপি নে

17

যানজটে অতিষ্ঠ হবিগঞ্জ পৌরবাসী

18

নির্বাচন স্থগিতের আশঙ্কায় বিক্ষোভে উত্তাল শাবি ক্যাম্পাস

19

কাজিপুরে তারেক রহমানের ৬১ তম জন্মবার্ষিকী উপলক্ষে টিউবওয়েল ব

20