জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে জামায়াত প্রার্থীর প্রার্থীতা বাতিলকে কেন্দ্র করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিক্ষোভ

মোঃ এনামুল হক বিপ্লব 
স্টাফ রিপোর্টার 

কুড়িগ্রামে জামায়াত প্রার্থীর প্রার্থীতা বাতিলকে কেন্দ্র করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিক্ষোভ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়ায় কুড়িগ্রাম-৩ আসনের জামায়াতের প্রার্থী মাহবুব আলম সালেহীর মনোনয়ন চূড়ান্তভাবে অবৈধ ঘোষণা করে বাতিল হওয়াকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয়ে বিক্ষোভ করেছে জামায়াতের নেতা-কর্মীরা। উত্তেজনা নিয়ন্ত্রণে অতিরিক্ত সেনা, পুলিশ ও গোয়েন্দা পুলিশ এসে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরের থমথমে পরিস্থিতি নিয়ন্ত্রণ  করে। 
আজ ‎রবিবার ৪ জানুয়ারি দুপুরে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা রিটার্নিং কর্মকর্তা মিজ্ অন্নপূর্ণা দেবনাথ জামায়াত নেতাদের অসাদাচরণের বিষয়টি স্বীকার করেন। 


‎রিটার্নিং অফিসারের কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, জামায়াত প্রার্থী মাহাবুব আলম সালেহীর দ্বৈত নাগরিকত্ব থাকায় 
গত ২ জানুয়ারি যাচাই-বাছাই কালে স্থগিত করা হয়। আজ ৪ জানুয়ারি শুনানির দিন উপযুক্ত প্রমানাদি দাখিল করতে না পারায় তার মনোনয়ন বাতিল করা হয় । 
‎রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র আরো জানায়, গত শুক্রবার  মনোনয়নপত্র বাছাইয়ের দ্বিতীয় কার্যদিবসে কুড়িগ্রাম-৩ আসনের মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হয়।

‎এতে কুড়িগ্রাম-৩ আসনে মনোনয়নপত্র দাখিলকারী ৭ প্রার্থীর মধ্যে জামায়াতের প্রার্থী মাহবুব আলম সালেহীর  মনোনয়নপত্র স্থগিত ও বিএনপির মনোনয়ন বঞ্চিত বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল খালেকের মনোনয়ন বাতিল করা হয়। তবে কুড়িগ্রাম-৩ আসনে  বাকী প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। কুড়িগ্রাম ৪ আসনে দাখিলকৃত সবার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

কুড়িগ্রাম-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাহবুব আলম সালেহী বলেন, "আজ কাগজপত্র অধিকতর যাচাই-বাছাই করে সিদ্ধান্ত দেয়ার কথা ছিল। তা না করে জেলা রিটার্নিং কর্মকর্তা বায়াস্ট হয়ে ইন্টেনশনালি ভুল ডিসিশন দিয়েছেন। এই ডিসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমি উচ্চ আদালতে আইনি লড়াইয়ের মাধ্যমে আমার মনোনয়নপত্র বৈধ করবো- ইনশাল্লাহ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সীমান্ত অভিমুখে লং

1

উত্তর ফটিকছড়ি উপজেলা সদর উত্তরে স্থাপনের দাবিতে স্মারকলিপি প

2

নবীগঞ্জে সি,এন জি চালকের মৃত্যু

3

পাবনা জামায়াতের মহিলা কর্মীদের প্রচারণায় বাধা ও হেনেস্থা

4

গাবতলী–শাজাহানপুরে ধানের শীষের জোয়ার

5

ঈশ্বরগঞ্জে গরুসহ দুই চোর আটক

6

বোগলাবাজার সড়কে অটোরিকশা দুর্ঘটনা

7

ফরিদপুরে যমুনা হাসপাতালে ভুল চিকিৎসায় মৃত্যুর সাথে পাঞ্জা ল

8

নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ

9

খেজুরের রস পান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই তরুণ নিহত

10

মাদারীপুরে প্রস্তাবিত নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য

11

মানবাধিকার কর্মী এনসিপি নেতা এড,মাহবুবকে এমপি নির্বাচিত করতে

12

একজন জনবান্ধব নিবার্হী কর্মকর্তার বদলি জনিত বিদায়

13

মীরসরাইয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

14

জামালপুরে দুইদিন পর ঝিনাই নদীতে নিখোঁজ সর্বশেষ শিশুর মরদেহ

15

শ্রীমঙ্গলের রাজঘাট ইউনিয়নে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মে

16

টাংগাইলের নাগরপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের পরিচিতি সভ

17

ইটবোঝাই ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল রাবিপ্রবির গাড়ি

18

কলমাকান্দায় ভিক্ষুক পূর্ণবাসনে ২৫ জনকে সহায়তা প্রদান

19

ঠাকুরগাঁও জজকোর্ট চত্বরে মানববন্ধন: সন্তানের পিতৃপরিচয়ের স্ব

20