জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কুলাউড়ায় বিএনপি মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন

ইয়াসির আতিক খান।।

 
 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা বিএনপির মনোনীত প্রার্থী শওকতুল ইসলাম শুকু ২৫ নভেম্বর মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে দলের শীর্ষ নেতৃবৃন্দ ও দলীয় মনোনয়ন লাভকারী শওকতুল ইসলাম শকু বলেন, কেন্দ্রের সিদ্ধান্তের প্রতি আস্থা আছে উপজেলা বিএনপিসহ তৃণমুল বিএনপির। নেতাকর্মীরা অধীর অপেক্ষায় রয়েছে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে।

সংবাদ সম্মেলনে বিএনপি দলীয় প্রার্থী ও প্রাথমিক মনোনয়ন লাভকারী শকু জানান, কুলাউড়া ডাকবাংলো মাঠে একই মঞ্চে তিনি এবং দলের অপর মনোনয়ন প্রত্যাশী আবেদন রাজা প্রতিজ্ঞা করেছেন, দল যাকে মনোনয়ন দেবে, তার সাথে তারা এক হয়ে কাজ করবেন। এখন তিনি মনোনয়ন বঞ্চিত হয়ে দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। দলীয় মনোনয়ন চুড়ান্ত হয়ে গেলে তিনি আর বিরোধীতা করবেন না বলে আশা প্রকাশ করেন।

কুলাউড়ার উন্নয়নের প্রশ্নে শকু বলেন, প্রথমে আমি কুলাউড়াকে যানজট নিরসনে উদ্যোগ নেবো। তাছাড়া কুলাউড়ার ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে একটি পুর্নাঙ্গ স্টেডিয়াম নির্মাণ করবো এবং চা শিল্প রক্ষায় চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করবেন।


কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু বলেন, দীর্ঘ ১৭ বছর পর দলীয় প্রার্থী পাওয়ায় উচ্ছ্বসিত কুলাউড়া বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। কুলাউড়া বিএনপিতে মনোনয়ন নিয়ে কোন বিভেদ নাই। ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে শতভাগ বিএনপি ঐক্যবদ্ধ।

কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল বলেন, আমাদের মধ্যে কোন বিভেদ নেই। দীর্ঘ দেড়যুগ পরে আমরা বিএনপির প্রার্থী পেয়েছি। বিএনপি যুবদল ছাত্রদল ঐক্যবদ্ধ আমরা এই আসনে ধানের শীষকে বিজয়ী করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চাই।

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রেদোওয়ান খান দলের মনোনয়ন বঞ্চিত আবেদ রাজাকে উদ্দেশ্য করে বলেন দল যদি একটি আসনের জন্য সরকার গঠন করতে না পারে তাহলে এর দায়ভার আপনাকে বহন করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিনে বের হয়ে অসি ও এস আইর বিরুদ্ধে কোটে মামলা করে ভুক্তভুগ

1

জুলাই হত্যাযজ্ঞ মামলায় আজ সালমান এফ রহমান ও আনিসুল হকের শুনা

2

দূর্গাহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ে সুধি সমাবেশ

3

ইভটিজিং এর প্রতিবাদ করায় নৈশ প্রহরীর ওপর হামলা- মানববন্ধনে শ

4

গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দিতে দেশবাসীর প্রতি আহ্বান জামায়

5

বিরলে দুই পাখি শিকারির কারাদণ্ড ও অর্থদণ্ড

6

কিশোরগঞ্জে শিল্পকলা একাডেমি মিলনায়তনে সিরাত কনফারেন্স অনুষ্

7

আড়াইহাজারে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-ইয়াবা ও নগদ অর্থসহ আটক

8

ঝালকাঠিতে নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে কারখানা মালিকের বিরু

9

বীরগঞ্জের নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ মহড়া

10

মোস্তাফিজুর রহমানকে অপমানের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ,আইপ

11

আশাশুনিতে রূপান্তরের উদ্যোগে মানব পাচার প্রতিরোধে প্রতিষ্ঠান

12

আ. লীগের ডাকা লকডাউনে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্র

13

রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময় স

14

প্রবাসী জীবন কাটিয়ে ভাই বোনদের মানুষ করা লিয়াকত, মানবতার ভ

15

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সিরাজগঞ্জে গভীর শোক

16

ভোলাগঞ্জে ট্রাক্টর ধাক্কায় সাদা পাথর পর্যটকবাহী সিএনজির মর্ম

17

রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে অতিরিক্ত দায়িত্বে

18

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ

19

রাজগঞ্জে হাতপাখার এমপি প্রার্থী জয়নাল আবেদীন টিপুর গণসংযোগ

20