খাইরুল বাসার
প্রকাশঃ 4-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

কুলাউড়ায় চা বাগান সর্দার হত্যার মূলহোতা গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়ায় ক্লিবডন চা বাগানের শ্রমিক সর্দার রামবচন গোয়ালা (৪০) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় হত্যার প্রধান আসামি গোলাপ সতনামীকে (৩৩) আলামতসহ গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. আজমল হোসেন। এ সময় জুড়ী থানার ওসি মো. মুরশেদুল আলম ভূঁইয়া ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফরহাদ মিয়া উপস্থিত ছিলেন।


অতিরিক্ত পুলিশ সুপার জানান, ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় রামবচন গোয়ালা বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে পরদিন (২৭ সেপ্টেম্বর) কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। ঘটনার পর পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেনের নির্দেশে একটি বিশেষ টিম তদন্তে নামে।

পরদিন সকালে জুড়ীর কাপনাপাহাড় চা বাগান এলাকায় রক্তের দাগ ও একজোড়া স্যান্ডেল দেখতে পান স্থানীয়রা। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাশের বাবুনালা ছড়া থেকে রামবচনের মরদেহ উদ্ধার করে। গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় শুক্রবার (৩ অক্টোবর) কামিনীগঞ্জ বাজার এলাকা থেকে হত্যার মূল আসামি গোলাপ সতনামীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গোলাপ হত্যার কথা স্বীকার করেছে।

তিনি আরও জানান, রামবচনের কারণে চাকরি হারানোয় ক্ষুব্ধ ছিলেন গোলাপ। ওই ক্ষোভ থেকেই তিনি হত্যাকাণ্ড ঘটান। হত্যার পর গোলাপ সোনারূপা চা বাগানে গিয়ে এক ব্যক্তিকে ঘটনাটি জানায়। পরে দুজনে মিলে লাশ টেনে বাবুনালা ছড়ায় ফেলে দেয় এবং গাছপালা ও মাটি চাপা দিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় আসামির কাছ থেকে হত্যায় ব্যবহৃত লাঠি, ভিকটিমের মোবাইল ফোন, জুতা, লাঠি বাঁধার গামছার টুকরা এবং আসামির মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজামপুরে ৪০ হাজার লোকের কর্মযজ্ঞ শুরু

1

হোসেনপুরে ছাদ বাগানে বস্তা প্রযুক্তির আদা ও হলুদ চাষে রাজীবে

2

বরিশ চরকাউয়ায় ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন

3

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে নীলফামারী জেলা বিএ

4

নরসিংদী-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন সরদার সাখাওয়াত হ

5

ওসমান হাদীকে হত্যা চেষ্টার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক

6

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়িবহর ঘিরে বিক্ষোভ, ওসমান

7

রাজশাহী শহরে প্রশাসন ম্যানেজ করেই চলছে পুকুর ভরাট

8

খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় গাবতলীতে বিশাল দোয়া ম

9

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

10

সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি মির্জা ফখরুল

11

গজারিয়ায় যুবক হত্যার প্রতিবাদে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

12

ঢাকা–নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন লাইনে সংস্কার কাজ, সাময়িক ভোগা

13

বান্দরবানের লামায় শিবিরের কোরআন তালিমের অনুষ্ঠানে দুর্বৃত্ত

14

বেলাইচন্ডি ইউনিয়নে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও

15

৩ বিজিবির(লোগাং জোন) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পানছড়িতে বিপুল

16

গণভোটের দোহাই দিয়ে বদলির এক সপ্তাহ পরও কর্মস্থল ছাড়েননি স্বা

17

প্রিজন ভ্যানে পলককে উদ্দেশ্য করে ডিম ছুঁড়লেন ইনকিলাব মঞ্চের

18

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চরভদ্রাসনে জামায়াতে ইসলামীর

19

যশোরে স্বর্ণের বারসহ আটক-২

20