জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় নতুন উদ্যোগ, নয়াবাজার উচ্চ বিদ্যালয়ে ন্যাপকিন (ভেন্ডিং) মেশিন স্থাপন

মো  নাজিউল্লাহ ভূইয়া।।
কেরানীগঞ্জের নয়াবাজার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সুস্বাস্থ্য  নিশ্চিত করতে স্থাপন করা হয়েছে আধুনিক সেনিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন। শাক্তা ইউনিয়ন পরিষদের অর্থায়নে স্থাপিত এই মেশিনের উদ্বোধন করা হয় গতকাল মঙ্গলবার দুপুরে।

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেশিনটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক রিনাত ফৌজিয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাক্তা ইউনিয়ন পরিষদের প্রশাসক তাইবুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, অভিভাবক সদস্য মোস্তফা মহসিনসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

উদ্বোধনী বক্তব্যে রিনাত ফৌজিয়া বলেন, ‘কিশোরী শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা রক্ষায় এটি যুগান্তকারী উদ্যোগ। এই মেশিনের মাধ্যমে শিক্ষার্থীরা সহজে ও স্বল্পমূল্যে ন্যাপকিন পাবে, যা তাদের স্কুলে উপস্থিতি বৃদ্ধি ও আত্মবিশ্বাস জোগাবে।’

প্রধান শিক্ষক খলিলুর রহমান জানান, কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা ও শারীরিক সুস্থতা বৃদ্ধির লক্ষ্যে মেশিনটি স্থাপন করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের মেশিন ব্যবহারের নিয়ম, ন্যাপকিনের সঠিক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

অভিভাবকরা এই উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করেছেন। তাঁদের মতে, এ ধরনের কার্যক্রম মেয়েদের পড়াশোনায় বাধা কমাবে এবং বিদ্যালয়ে উপস্থিতি বাড়াবে। শিক্ষার্থীরাও উদ্যোগটি নিয়ে আনন্দ প্রকাশ করেছে। তাদের বিশ্বাস, এ ধরনের ব্যবস্থা বিদ্যালয় পর্যায়ে ছড়িয়ে পড়লে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে এবং সামাজিক কুসংস্কার কমাতে সহায়ক হবে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠিতে নানা আয়োজনে ইয়াস এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

1

মুক্তিযোদ্ধাদের স্মরণে স্থাপনা আজ বেহাল দশা

2

মহান বিজয় দিবসে শুভেচ্ছা জানালেন ওলামা দলের কেন্দ্রীয় নেতা ম

3

মধুপুরের মামলায় ঘাটাইল থেকে চার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেত

4

সরিষাবাড়ীতে পুষ্টি বিষয়ক আলোচনা সভা

5

আগৈলঝাড়ায় শাটডাউন কর্মসূচি উপেক্ষা করে বাশাইল বাজারে স্বাভাব

6

আগামীকাল থেকে শুরু হবে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের টেস্ট সির

7

জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন নাজিম উদ্দীন নাবিল

8

বগুড়াবাসীর আশার আলো নিয়ে আসছেন নবাগত জেলা প্রশাসক তৌফিকুর রহ

9

ইসলামের নামে মুনাফেকি করছে জামায়াত

10

সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অন

11

ঝিনাইদহে উদ্ধার হওয়া ককটেল ধ্বংস করল বোমা ডিসপোজাল ইউনিট

12

শ্রীমঙ্গল পর্যটন খাতে নতুন সংযোজন ‘ঘোড়ার গাড়ি’

13

১১ দলীয় জোটের সিদ্ধান্ত ও ময়দানের বাস্তবতা

14

গলায় গামছা পেঁচিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্রের ‘আত্মহত্যা’

15

ইকবাল হাসান মাহমুদ টুকু বিএনপির মনোনীত প্রার্থী হওয়ায় আন্তরি

16

নোয়াখালীতে জমি নিয়ে বিরোধ হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা প

17

লালমনিরহাটে মহাসড়ক বন্ধ থাকার প্রতিবাদে অবস্থান কর্মসূচি

18

নিয়ামতপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা

19

সকল ষড়যন্ত্র রুখে ইনসাফ কায়েমে মেহেরপুরে জামায়াতের বিশাল জনস

20