জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জ-৪ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মানবিক চিকিৎসক শাহীন রেজা চৌধুরী

শহীদুজ্জামান শুভ 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অধ্যাপক ডা. মো. শাহীন রেজা চৌধুরীর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন তাঁর  মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। ফলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো বাধা রইল না তাঁর।


এর আগে রোববার (৪ জানুয়ারি) কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। ওই দিন কিশোরগঞ্জ-৪ আসনে মোট ৯ জন প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়নপত্র বাতিল এবং ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।


এই আসনে বৈধ প্রার্থীরা হলেন—
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মো. রোকন রেজা শেখ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অ্যাডভোকেট বিল্লাল আহমেদ মজুমদার, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. জয়নাল আবেদিন, ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী নুরুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক ডা. মো. শাহীন রেজা চৌধুরী।


অধ্যাপক ডা. শাহীন রেজা চৌধুরী দীর্ঘদিন ধরে বিনামূল্যে চক্ষু সেবা দিয়ে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। বিশেষ করে ছানি অপারেশনের মাধ্যমে অনেক দৃষ্টিহীন মানুষ নতুন করে আলো ফিরে পাচ্ছেন। তাঁর মানবিক উদ্যোগে প্রান্তিক এলাকার বহু দরিদ্র মানুষ অন্ধত্ব থেকে রক্ষা পাচ্ছেন।


তিনি দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) ঢাকার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক। ঢাকার কলাবাগান, মোহাম্মদপুরসহ বিভিন্ন স্থানে ডাস চক্ষু হাসপাতাল ও সেবা কেন্দ্রের মাধ্যমে নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। এছাড়া প্রতি শুক্রবার কলাবাগানে ‘আনোয়ার হোসেন ফ্রি ফ্রাইডে চক্ষু সেবা’ কর্মসূচির আওতায় বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন তিনি।


মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত অধ্যাপক ডা. শাহীন রেজা চৌধুরীর প্রার্থিতা ফিরে পাওয়ায় কিশোরগঞ্জ-৪ আসনে নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ হলো।


 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে অবৈধ জর্দা ফ্যাক্টরিতে অভিযান ও জরিমানা আদায়

1

কবিরহাট পৌরসভা জিরো পয়েন্ট ধানের শীষের পক্ষে এক বিশাল জনসভা

2

রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হলে প্রধানমন্ত্রী স্বৈরাচারী হতো

3

বিএনপির বিরুদ্ধে যারা কাজ করছে তাদের পেছনে জামায়াত ও আ.লীগের

4

হান্নান মাসউদকে হত্যার হুমকি

5

দিনাজপুরের ফুলবাড়ী বাসীর ভালোবাসায় সিক্ত উপজেলা নির্বাহী ক

6

নিয়ামতপুরে সার সংকটের গুজব ভিত্তিহীন

7

আজ ঘোড়াশাল ট্র্যাজেডি দিবস

8

বাস এবং ইয়াবাসহ তিন জন গ্রেফতার

9

১৩ ঘণ্টার ব্যবধানে এক্সপ্রেসওয়েতে নিহত ৩

10

হবিগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এস,এম সরওয়ারকে কারণ দর্শান

11

নতুন ঘর পেলেন অসহায় বিমলা হাজং

12

কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

13

ব্রাহ্মণবাড়িয়া 'র সরাইলে খালেদা জিয়া 'র রোগমুক্তি ও সুস্থ

14

টেলিভিশন রিপোর্টাস ইউনিটি নর্থ টাঙ্গাইল এর কমিটি গঠন সভাপতি

15

ডেঙ্গু প্রতিরোধে ঈশ্বরগঞ্জ পৌরসভার বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা

16

লোককবি রাধারমণ দত্ত এর ১১০তম প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা

17

ভেড়ামারায় মুখ পুড়িয়ে ও পুরুষাঙ্গ কেটে অজ্ঞাত ব্যক্তিকে হত্যা

18

অবশেষে জনতার হাতে আটক আলম

19

প্রতিবন্ধীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ

20