শহীদুজ্জামান শুভ
প্রকাশঃ 29-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে ২০ বছর পর জামায়াতের কর্মী সম্মেলন

কিশোরগঞ্জে দীর্ঘ ২০ বছর পর জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 
আগামী ৩১ মে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে কর্মী সম্মেলন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখা। 
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কমিটির প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. মাওলানা সামিউল হক ফারুকী, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি এসব কথা বলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘ ২০ বছর পর কিশোরগঞ্জে খোলা মাঠে কর্মী সম্মেলন হতে যাচ্ছে। এ কর্মী সম্মেলনে লক্ষাধিক লোকের সমাগম ঘটবে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি আরও বলেন, ইতোমধ্যে কর্মী সম্মেলন উপলক্ষ্যে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে। লিফলেট বিতরণ, মাইকিং করা হয়েছে। এছাড়াও ওয়ার্ড, ইউনিয়ন, থানা ও পৌরসভা পর্যায়ে প্রস্তুতি সভা করা হয়েছে। আগামীর বাংলাদেশ শান্তিময় ও সন্ত্রাস মুক্ত হবে কর্মী সম্মেলনের মাধ্যমে এমনটাই জানান দেয়া হবে। 
এই কর্মী সম্মেলন ৩১ মে সকাল ৯টায় শুরু হয়ে শেষ হবে দুপুরে।  
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ডা. কর্নেল (অব.) জেহাদ খান, জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির মোসাদ্দেক আলী ভূঁইয়া, ঢাকা মহানগর উত্তর জামায়াতের মজলিসে শুরা সদস্য অ্যাডভোকেট মো. রোকন রেজা শেখ, জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি শামসুল আলম সেলিম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন, সদর জামায়াতে ইসলামী আমির কারী নজরুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুর-২ আসনে ধানের শীষের মনোনয়ন পেলেন আহমেদ সোহেল মঞ্জু স

1

গোয়ালন্দে সারের অতিরিক্ত দাম নেওয়ায় ডিলারের বিরুদ্ধে মানববন্

2

সরাইলে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

3

গোয়ালন্দ ছোট্ট ভাকলা ইউনিয়নে আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এর পথসভ

4

মাদারীপুর জেলা প্রশাসকের শিবচর উপজেলা কার্যালয় পরিদর্শন ও ম

5

১০ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

6

কালিগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে কাজী আলাউদ্দিনের নির্বাচনী প্

7

পাঁচবিবিতে শীতার্তদের কম্বল দিলেন উপজেলা নির্বাহী অফিসার

8

ঘন কুয়াশার সঙ্গে জেঁকে বসেছে শীত

9

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ

10

খুলনায় মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগ–ছাত্রলীগের ২৫ জন আটক: পুল

11

কুড়িগ্রামে অর্থের বিনিময় আটককৃত মাদক কারবারিকে ছেড়ে দেওয়

12

সুন্নী জোটের প্রার্থীদের বিরুদ্ধে কুচক্রীদের অপপ্রচার

13

চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্

14

গজনী অবকাশ কেন্দ্রে নবনির্মিত জিপ লাইন শুভ উদ্বোধন

15

পাবনা ‎ঈশ্বরদী জেলা আমিরের উপরে আক্রমণ

16

খুলনায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কয়রা বাজারের ব্যবসায়ী নি

17

২০২৬ সালে গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়ানোর সম্ভাবনা

18

কেরানীগঞ্জের সেই মাদ্রাসায় ফের বিস্ফোরণ, আহত ১

19

চরকাউয়া ইউনিয়নে মহিলা দলের উদ্যোগে ধানের শীষের পক্ষে নির্বাচ

20