জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জের ছয় আসনে ৬১ জনের মনোনয়নপত্র জমা:স্বতন্ত্র ১৩জন

মো:মিজানুর রহমান শাহীন 


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে কিশোরগঞ্জের ছয়টি সংসদীয় আসনে মোট ৬১জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ১৩ জন।

সোমবার (২৯ ডিসেম্বর) রাতে  জেলা নির্বাচন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে জেলা রিটার্নিং কর্মকর্তা ও বিভিন্ন উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দলীয় মনোনয়নপ্রাপ্ত ও স্বতন্ত্র প্রার্থীদের ব্যাপক ভিড় দেখা যায়।
নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিসসহ মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে বিএনপির ৪জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও গণঅধিকার পরিষদের প্রার্থীসহ মোট আটজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ আসনে বিএনপির একজনসহ দুজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও জাতীয় পার্টিসহ মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখানে বিএনপির একজনসহ দুজন স্বতন্ত্র প্রার্থী।
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীসহ মোট আটজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ আসনে বিএনপির একজনসহ চারজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও মুসলিম লীগের প্রার্থীসহ মোট আটজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখানে বিএনপির একজন সহ ২ জন স্বতন্ত্র প্রার্থী।
কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি , জাতীয় পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন ও একজম স্বতন্ত্রসহ মোট ১২জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছোট ভাইয়ের বিরোধ মিটাতে গিয়ে বড় ভাই খুন

1

চাঁপাইনবাবগঞ্জ জামাতের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষা

2

নাগরপুরে ট্রাক ও দেশীয় অস্ত্র সহ আন্তঃজেলা ডাকাতদলের ২ ডাকাত

3

খালেদা জিয়ার মৃত্যুতে আনোয়ারা উপজেলা বিএনপির গভীর শোক

4

নিরাপত্তা শঙ্কায় দুপুর ২টা থেকে বন্ধ হচ্ছে ভারতীয় ভিসা সেন্ট

5

ঝিনাইদহে আমিরে জামায়াত ড. শফিকুর রহমানের আগমন উপলক্ষে মতবিন

6

বৃদ্ধ মা-বাবাকে নির্যাতন ও বাবার তিনটি দাঁত ভাঙার ঘটনায় দুই

7

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১১ লক্ষ টাকার মদ ও দুটি গরু জব্দ করে

8

নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে: সালাহউদ

9

যৌথবাহীনির মোবাইল কোট অভিযান সুনামগঞ্জ হাওর

10

পাগলা মসজিদের দানবাক্সে এবার ৩৫ বস্তা টাকা

11

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ই.সি.জি মেশিন চুরির অভিয

12

দুর্গাহাটা ইউনিয়নের সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

13

শ্যামনগরে দেবীপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে নবাগত ইউএনও

14

মাদারীপুর-১ আসনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন

15

আমরা ক্ষমতায় আসলে কারো ঘর ছেড়ে পালাতে হবে না-মুফতি আবু বকর

16

খুলনার ৬ নং ঘাট এলাকায় যৌথ বাহিনীর অভিযান

17

রাজবাড়ীতে যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ আরিফ বাহিনীর দুই সদস্য

18

যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছ

19

সাচিংপ্রু জেরী'র মনোনয়ন বাতিলের দাবী

20