জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জের কটিয়াদীতে ছেলের হাতে বাবা খুন

মো:মিজানুর রহমান শাহীন 
কিশোরগঞ্জ প্রতিনিধি


কিশোরগঞ্জের কটিয়াদীতে পারিবারিক কলহের জের ধরে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত হয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি)  দুপুরে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের  পশ্চিম মন্ডলভোগ এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মোঃ বজলুর রহমান (৬০) ওই গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে জুবায়ের (২৫) পলাতক রয়েছে।

পুলিশ জানায়, দুপুরে পারিবারিক বিষয় নিয়ে বাবার সাথে অটোরিকশা চালক ছেলে জুবায়েরের কথা কাটাকাটি হয়।এ সময় বাবাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় উত্তেজিত জুবায়ের।

আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কটিয়াদী 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


চান্দপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: শহিদুল হক উজ্জ্বল জানান, পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বাবা ও ছেলের মধ্যে ঝগড়া হয়। পরে উত্তেজিত হয়ে ছেলে তার বাবাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় বাবাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। অভিযুক্ত জুবায়েরকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।


কটিয়াদী মডেল থানার ওসি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। অভিযুক্তকে ধরতে অভিযান চালানো  হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলা প্রশাসকের প্রতিশ্রুতি বাস্তবায়ন সাটুরিয়ায় নতুন শীতবস্ত্

1

একনেকে অনুমোদন পেল নোবিপ্রবির ৩৩৪ কোটি টাকার প্রকল্প

2

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খা

3

‎দুই কর্তৃপক্ষের ঠেলাঠেলিতে ঝুঁকিতে শিশু ও স্কুলগামী শিক্ষার

4

মাদারীপুর ০৩ আসনে-ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য

5

জয়পুরহাট-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

6

যৌথবাহীনির মোবাইল কোট অভিযান সুনামগঞ্জ হাওর

7

গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

8

আদমদীঘিতে ৪র্থ শ্রেনীর ছাত্রী পালাক্রমে ধর্ষনের শিকার গ্রেপ্

9

চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের পন্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন

10

মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন : মাও

11

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নোবিপ্রবি উপাচার্যের শোক প্রকাশ

12

উলপুর জমিদার বাড়ী "প্রাচীন ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন

13

ছাত্র সংসদ নির্বাচনসহ ২৯ দফা দাবিতে এমসি কলেজ শিবিরের স্মারক

14

কর্মসংস্থানের অভিনব সুযোগ, ভ্রাম্যমাণ গাড়িতে কাপড়ের দোকান

15

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকার গ্রেফতার

16

চরকাউয়া ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া অনুষ্ঠিত

17

বগুড়া দুমাসের সংসারের এক ঝলমলে সকাল ও নিথর দুপুরের করুণ কাহি

18

সিলেট রেলস্টেশনে টিকিট সিন্ডিকেট ঠেকাতে র‍্যাবের অভিযান

19

কোম্পানীগঞ্জে পাথর চুরির মামলায় ‘গণগ্রেপ্তার’, বলির পাঁঠা সা

20