জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কালিয়াকৈরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন

মো: ইলিয়াস চৌধুরী।।

গাজীপুরের কালিয়াকৈরে যথাযোগ্য মর্জাদায় মহা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করা হয়েছে। দিবসটি  উপলক্ষে শনিবার সকালে কালিয়াকৈর উপজেলা মডেল মসজিদ চত্বরে আলোচনা, মিলাদ, কিয়াম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় জসনে জুলুস বের করা হয়। জশনে জুলুসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সহ কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। 
সুফী পীর মাশায়েখ সংগঠন ও আহলে সুন্নত ওয়াল জামাতের উদ্যোগে আয়োজিত ঈদে মিলাদুন্নবী (সাঃ) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ তরিকত পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পীরজাদা আব্দুল আলীম অভি বৈরাবরী। 
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুর্শিদ নগর পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীরে তরিকত হযরত মাওলানা আব্দুল হাকিম জিহাদী মোজাদ্দেদী। বিশেষ 
অতিথির বক্তব্য রাখেন, সৈয়দ আবু নাসের, কুন্দাঘাটা দরবারের পীর মাওলানা আবু তায়েব মৃধা, শাহ আশেক মুর্শেদ সুজন ওয়ায়েছি, কুতুবদিয়া দরবারের পীর ফকির শাহ মোহাম্মদ আজিজুর রহমান আজিজ, ভুলোয়া দরবারের পীর সৈয়দ মাসুদুল করীম, পীরজাদা নাহিদ আল জিহাদি মোজাদ্দেদী,  মাওলানা আবু বকর, ভক্তের মিলনঘরের সাধারণ সম্পাদক শেখ মালেক, আরিফ চিশতি, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব প্রীয় আলমগীরসহ বিভিন্ন দরবারের পীর মাশায়েখ, সাধক ও তরিকত অনুসারীরা। আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনাদর্শ অনুসরণ করে বিশ্বে শান্তি ও মানবতার বার্তা ছড়িয়ে দিতে সবাইকে আহ্বান করা হয়। পরে রান্নাঘর রেস্টুরেন্টেরের আয়োজনে তবারক বিতরন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চান্দিনা সেবা সংস্থার বাড়েরা ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত

1

টবগী ৪ নং ওয়ার্ডে মহিলা দলের পরামর্শ সভা

2

সাতক্ষীরার নলতায় নির্মাণ শ্রমিক ফেডারেশনের আংশিক কমিটি ঘোষণা

3

গফরগাঁওয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি-আহত-১০

4

শামীম ওসমান-অয়ন ওসমানের বিরুদ্ধে ট্রাইবুনালে অভিযোগ দাখিল প্

5

বাউরা আলিম মাদ্রাসায় অসৎ পন্থা অবলম্বন করে কমিটি গঠন

6

কালিয়াকৈরে নকল সন্দেশ কারখানা বন্ধ করল উপজেলা প্রশাসন

7

তারাগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

8

ধানের শীষের প্রচারণার অংশ হিসেবে পদযাত্রা ও গণসংযোগ রংপুর- ব

9

আইএল টি–টোয়েন্টিতে অভিষেকে সাকিব রিটায়ার্ড আউট

10

বগুড়ায় শ্রমিক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামন

11

দালালের খপ্পরে পড়ে সর্বোচ্চ হারাচ্ছে কিরগিজস্তানে আসা রেমিট

12

ভোটে ইসলামের পক্ষের বাক্স এখন একটাই ===পীর সাহেব চরমোনাই

13

যোগ্য লোকদের সংসদে না পাঠাতে পারলে ভোগতে হবে নারায়ণগঞ্জবাসীক

14

পার্বতীপুরে মহান বিজয় দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

15

নবাবগঞ্জে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

16

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি-সাধা

17

শাবিপ্রবিতে বহিষ্কারাদেশ নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

18

বৃক্ষ বিতারন কর্মসূচি

19

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ‘হাঁস’ প্রতীক চান রুমিন ফারহানা

20