জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে সুপেয় পানি নিশ্চিতে এডভোকেসি মিটিং অনুষ্ঠিত

জিএম মোখলেসুর।।

সাতক্ষীরার কালিগঞ্জে সুপেয় পানি নিশ্চিতকরণ এবং সরকারি বরাদ্দকৃত পানির ড্রাম সুষ্ঠু ও স্বচ্ছভাবে বণ্টনের লক্ষ্যে একটি এডভোকেসি মিটিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) সকাল ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে জনকল্যাণ সংস্থার আয়োজনে এবং অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভাটি পরিচালনা করেন জনকল্যাণ সংস্থার প্রধান সমন্বয়কারী মোঃ মারুফ হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ জুয়েল আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন। সভায় সভাপতিত্ব করেন জনকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শাহিদা পারভিন।
স্থানীয় নাগরিকরা সভায় তাদের মতামতে জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় সুপেয় পানির সংকট দিন দিন তীব্র আকার ধারণ করছে। অনেক এলাকায় মানুষকে প্রতিদিন ২-৩ কিলোমিটার দূর থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে। বর্ষা মৌসুমে সংকট আরও প্রকট হয়ে ওঠে। তারা সরকারি ড্রাম এবং পুকুর সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার দাবি জানান।
সভায় সহকারী প্রকৌশলী মোঃ জুয়েল আহমেদ বলেন, “সরকারি প্রতিটি বরাদ্দ যেন স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে বিতরণ হয়, তা আমরা নিশ্চিত করবো।”সভায় বিভিন্ন ওয়ার্ডের নাগরিক প্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিক ও এনজিও কর্মীরা অংশগ্রহণ করেন। সভা শেষে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে এলাকাভিত্তিক সুষ্ঠু বণ্টন কৌশল নির্ধারণের আহ্বান জানানো হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টবগী ইউনিয়ানে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ম

1

পটুয়াখালীতে সহকারী শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি

2

রাঙামাটিতে বৃদ্ধ জেলেকে গলাটিপে হত্যার দায়ে জমর কান্তি চাকমা

3

বাঁশখালীতে পেরেন্টস ড্রীম একাডেমী কর্তৃক আয়োজিত ২০২৫ বার্ষিক

4

কালিগঞ্জে লাঞ্চিত, ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে ছয় নেতাকে

5

চাঁপাইনবাবগঞ্জ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সীমান্ত অভিমুখে লং

6

রামেক হাসপাতালে লাশবাহী গাড়ির সিন্ডিকেট, জিম্মি রোগীর স্বজনর

7

সিরাজগঞ্জ-৩: দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সেলিম জাহাঙ্গীরের মন

8

গাজীপুর-২ আসনের ২৩ নং ওয়ার্ডে ছাত্রদল ও যুবদলের উদ্যোগে ক্র

9

ঝিনাইদহে নভেম্বরে গণভোটসহ ৫ দফা দাবি আদায়ে জামায়াতের বিক্ষোভ

10

একটু সূর্যের উষ্ণতাই ওদের শীতের চাঁদর চরভদ্রাসনে শীতবস্ত্র

11

দূর্নীতিবাজদের পেটের ভিতরে হাত ঢুকিয়ে কালো টাকা বের করে আনা

12

অফিস টাইম ফাকি,অফিসে বসে মেহমানদারি সরকারি কর্মকর্তার

13

মাধবপুরে স্বামীর হাতে স্ত্রী খুন বালুর স্তূপ থেকে লাশ উদ্ধার

14

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপি'র প্রার্থী বদলের দাবিতে মানববন্

15

ময়মনসিংহ প্রেসক্লাবের ‘প্রহসনের নির্বাচন’ বন্ধের দাবিতে সাংব

16

ঈশ্বরগঞ্জে পুলিশের ‘মোটর মোবাইল টিম’ অভিযান

17

দিনাজপুর প্রেসক্লাব পরিদর্শনে অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন

18

গাঁ'জাসহ কু'খ্যাত মা'দক চক্রের তিন সদস্য গ্রে'প্তার শাজাহানপ

19

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন

20