জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

এসএম শাহাদাত কালিগঞ্জ প্রতিনিধিঃ 



সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা সদরের নাজিমগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর। অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপঙ্কর দত্ত জেলা ক্যাব সদস্য ইশতিয়াক আহমেদ,  উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আব্দুস সোবাহান ছাড়াও থানার উপপরিদর্শক মহিবুল্লাহ উপস্থিত ছিলেন। অভিযানে নাজিমগঞ্জ বাজারের উপজেলা মোড়ের রাজু হোটেলে নোংরা, অপরিচ্ছন্ন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি পরিবেশনের অপরাধে হোটেল মালিক রফিকুল ইসলামের নিকট থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই অভিযানে নাজিমগঞ্জ বাজারে চমক শপিং কমপ্লেক্সে নামক একটি কসমেটিকস ও প্রসাধনীর দোকানে মূল্য তালিকা না থাকা, বি,এস,টি ,আইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ নকল পণ্য বিক্রির অপরাধে মালিক সালাউদ্দিনের নিকট থেকে সাড়ে ৯ হাজার জরিমানার টাকা আদায় করা হয়। অভিযানের সময় অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়। তবে অভিযানের খবর পেয়ে বাজারের সব হোটেল রেস্তোরাঁ ও কসমেটিকসের দোকান মালিকরা দোকানে তালা ঝুলিয়ে সটকে পড়ে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানের শীষের প্রতীক নিয়ে মোস্তাফিজুর রহমান বাবুলের নির্বাচনী

1

সাচিংপ্রু জেরী'র মনোনয়ন বাতিলের দাবী

2

টবগী ইউনিয়ানে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ম

3

যুক্তরাষ্ট্র হামলা চালালে ‌‘আঞ্চলিক যুদ্ধ’ শুরু হতে পারে: খা

4

পাবনা থেকে ৯ বছরের শিশু কন্যার মরাদেহ উদ্ধার

5

শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে গোয়ালন্দে প

6

সুপরিকল্পিতভাবে তালা বাসিকে জলবদ্ধতা থেকে রক্ষা করব: শুভাশুন

7

বাবাকে হারানোর এক মাস মাকে হারিয়ে অসহায় হামিম

8

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান

9

অসহায় শিক্ষার্থীর শিক্ষাজীবনে পাশে দাঁড়ালেন স্বেচ্ছাসেবক দল

10

নারায়ণগঞ্জ-৫ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়নপত্

11

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শিবগঞ্জ সাংবাদিকদের সাথে এমপি প্

12

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

13

কোম্পানীগঞ্জে পাথর চুরির মামলায় ‘গণগ্রেপ্তারে’: বলির পাঁঠা

14

গোপালপুরে ট্যালেন্টহান্ট স্কলারশীপ প্রোগ্রাম–২০২৫ অনুষ্ঠিত

15

বিজয় দিবসে কসবা কেন্দ্রীয় স্মৃতিসৌধে বিএনপির পুষ্পস্তবক অর

16

কবিরহাট পৌরসভা জিরো পয়েন্ট ধানের শীষের পক্ষে এক বিশাল জনসভা

17

রাজৈরে বিরোধপূর্ণ জমিতে ৭০টি গাছ কাটার অভিযোগ

18

টাংগাইলের নাগরপুরে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচ

19

রাজিবপুরে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

20