জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

এসএম শাহাদাত 

সাতক্ষীরা জেলার কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক ব্যবহার কমানো এবং দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় কালিগঞ্জ অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা ইয়ুথ ফর সুন্দরবন। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর সহযোগিতায় সভায় সভাপতিত্ব করেন রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া। সভায় প্রধান অতিথির বক্তব্যে  উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ বলেন, পলিথিন ও প্লাস্টিক দূষণ শুধু পরিবেশ নয়, মানব স্বাস্থ্য ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। এই সমস্যা মোকাবিলায় আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং তরুণদের নেতৃত্বে পরিবর্তনের সূচনা করতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন , এ্যাডঃ জাফরউল্লাহ ইব্রাহিম, সুশীলনের পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু, কালিগঞ্জ প্রেসক্লাব সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান,এ্যাডঃ আব্দুস সাত্তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের
 যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওঃ আকরাম হুসাইন, মিশন মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক শেখ আব্দুল্লাহ, ইয়ুথ ফর সুন্দরবনের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ হোসেন,প্রমুখ।এখানে প্লাস্টিক পলিথিন দুষণ রোধে করণীয়সহ সুন্দরবন রক্ষা, পলিথিন ও প্লাস্টিক ব্যবহারে জনসচেতনতা বাড়াতে স্থানীয় সমস্যা, করণীয় ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।এ সময় উপস্থিত ছিলেন আইনজীবী, শিক্ষক, সাংবাদিক, সমাজসেবক, ধর্মীয় নেতা, পুরোহিত, এনজিও প্রতিনিধি ও ইয়ুথ ফর সুন্দরবনের সদস্যবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫শে ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

1

আদানির বিদ্যুৎ-ফাঁদ: একতরফা চুক্তির মাশুল আর কতকাল

2

লালপুরে জেনাস সোস্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশনের উদ্যোগে ছবক

3

দুই ঘণ্টা পর শাহবাগের ‘ব্লকেড’ তুলে নিলেন শিক্ষার্থীরা

4

শিল্পকলা একাডেমিতে সাহিত্যের মিলনমেলা: 'নবকথন' উৎসব ২০২৬ সম্

5

সিরাজগঞ্জের রায়গঞ্জে হাড় কাঁপানো শীত বিপর্যস্ত জনজীবন

6

নোয়াখালীতে ২ দিনে আ.লীগের ১৩ নেতাকর্মি গ্রেপ্তার

7

রায়গঞ্জে টপসয়েল লুট: চক্রের ৪ সদস্য আটক, অর্থদণ্ড ও কারাদণ্ড

8

পূর্বধলায় উপজেলা গনঅধিকার পরিষদের ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী

9

বিএনপি মনোনয়ন বঞ্চনায় মাদারীপুরে এক্সপ্রেসওয়ে অবরোধ

10

মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যা

11

যুক্তরাষ্ট্র হামলা চালালে ‌‘আঞ্চলিক যুদ্ধ’ শুরু হতে পারে: খা

12

ভয়াল ১২ নভেম্বর, ১৯৭০ সালের এই দিন প্রাণ হারায় জেলার ৪৮ হাজ

13

মণিরামপুরের খানপুর ইউনিয়ন যুব আন্দোলনের কমিটি গঠন

14

জামায়াতের সঙ্গে সমঝোতা হলে এনসিপিকে ‘কঠিন মূল্য’ দিতে হবে: স

15

হাড়কাঁপানো শীতেও উত্তাল শাহবাগ: 'হাদী মানে আজাদী' স্লোগানে ম

16

ভালুকায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী

17

ঝালকাঠিতে সুগন্ধা নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার

18

তারাগঞ্জে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার

19

কুলিয়ারচরে শরিফুল আলমের ধানের শীষের পক্ষে নির্বাচনী সভা অনুষ

20