মোঃ জাহিদুল ইসলাম জাহিদ
প্রকাশঃ 19-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

কালাইয়ে বিনামূল্যে বীজ ও সার পেলো ২ হাজারের অধিক ক্ষুদ্র প্রান্তিক কৃষক

জয়পুরহাটের কালাই উপজেলায় চলতি ২০২৪-২৫ অর্থবছরের কৃষি প্রণোদনার আওতায় খরিপ-২ রোপা আমন (উফশী) ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ২ হাজার ১৫০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ জুন) বেলা ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামিমা আক্তার জাহান ।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায় এর সভাপতিত্বে এ উদ্বোধনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাহমুদুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন, অতিরিক্ত কৃষি অফিসার মেহেদী হাসান, কৃষি সম্প্রসারণ অফিসার আবিদ আবদুল্লাহ ও জান্নাতুস সাকিব, ফায়ার সার্ভিসের অফিসার আতাউর রহমান। 
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  তথ্যমতে,  উপজেলায় ২ হাজার ১৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএফপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হবে। 
এ সময় উপস্থিত কৃষকরা সরকারের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, এই প্রণোদনা উদ্দীপনা যোগাবে। এ ছাড়া ভবিষ্যতে এই ধরনের কর্মসূচির মাধ্যমে আরও অধিক সংখ্যক কৃষক উপকৃত হতে পারবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অভিমানী’ নেতাদের নিজেই ডাকছেন তারেক রহমান

1

পল্টনের শহীদদের শোকে-ক্রোধে উত্তাল সীতাকুণ্ডের রাজপথ

2

কিশোরগঞ্জের ৩টি সংসদীয় আসনে ১৮ জনের মনোনয়ন বৈধ

3

শিবগঞ্জে গুণীজন ভূষিত হওয়ায় আহসান হাবিবকে সংবর্ধনা

4

যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছ

5

গজারিয়ায় রাতের আঁধারে টেকনিশিয়ানকে কুপিয়ে হত্যা

6

আওয়ামী লীগের অপকর্মে শেখ হাসিনা ও বায়তুল মোকাররমের খতিব পালা

7

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে মানবিক হাত

8

পটুয়াখালী -২ আসনে মনোনয়ন প্রত্যাখানের দাবিতে বাউফলে বিক্ষোভ

9

দ্বৈত নাগরিকত্ব জটিলতায় মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থীর মন

10

ভূরুঙ্গামারী মডেল প্রেসক্লাবের ২৩ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত

11

কবিরহাট পৌরসভা জিরো পয়েন্ট ধানের শীষের পক্ষে এক বিশাল জনসভা

12

পোরশায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্যাপন

13

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

14

ভেড়ামারায় সাংবাদিকদের সাথে মতবিনিময় জামায়াত মনোনীত প্রার্থীর

15

ভোলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৬৫০ গ্রাম গাঁজা সহ 2 যুবক

16

সোনাইমুড়ীতে সুদের টাকার জন্য ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

17

সুদানে সন্ত্রাসী ড্রোন হামলায় শহীদ সেনা সদস্যর রাষ্টীয় মর্যা

18

ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদে ২ শিশু নিখোঁজ, ১ জনকে জীবিত উদ্ধা

19

নিয়ামতপুরে কৃষি কর্মকর্তা ধান কর্তন করে কৃষকদের মাঝে সুপরিচ

20