জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

কালকিনিতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন

মোঃ মনির হোসেন।।
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে র‌্যালি মাছের পোনা অবমুক্তকরণ,আলোচনা সভা ও পুরস্কার বিতরনে আয়োজন করা হয়।

সোমবার (১৮ আগষ্ট) কালকিনি উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে, উপজেলা  প্রশাসন ও উপজেলা পরিষদের সহযোগিতায় সকাল ১০ টায় কালকিনি উপজেলা চত্বরে
এক বিশাল   র‌্যালির  মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। র‌্যালি শেষে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পবিত্র কোরান তেলোয়াতের মধ্যেদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ২০২৫ উদযাপন আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

’অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি’
এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে 
দেশের মৎস্য সম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ উন্নয়ন এবং টেকসই ব্যবহারের জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে সারা দেশের ন্যায় মাদারীপুর জেলার কালকিনি উপজেলায়, মৎস্য অধিদপ্তরের কালকিনি,মাদারীপুরের আয়োজনে 
উপজেলা প্রসাশন ও উপজেলা পরিষদের সহযোগিতায় , আইসিটি কর্মকর্তা আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্বে করেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফিন, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা সিনিয়র মৎস্য (ভারপ্রাপ্ত) প্রনব কুমার দত্ত 
উপজেলা প্রকৌশলী রেজাউল করিম
উপজেলা সহকারী  সমাজসেবা অফিসার মশিউর রহমান, 
সমাজসেবক (অবঃ প্রধান শিক্ষক)হেমায়েত উদ্দিন
সমাজসেবক (অবঃ প্রধান শিক্ষক) হরিপদ,
ছাত্র সমন্বয়ক নাহিদ সহো বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মৎস্য জীবিরা উপস্থিত থেকে মৎস্য সম্প্রসারণ, সংরক্ষণ উন্নয়ন এবং টেকসই ব্যবহারের জনসচেতনতা বিষয়ে বিভিন্ন যুক্তিতর্ক তুলে ধরেন। 
বক্তারা আরো বলেন মৎস্য খাত জাতীয় আয়ের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে।আধুনিক প্রযুক্তি ব্যাবহার করে মৎস্যচাষে আর ও অগ্রগতি সম্ভব। সবাই একসঙ্গে কাজ করলে দেশি মাছের ভান্ডার আবারো সমৃদ্ধ হবে। 
পাশাপাশি চায়না দুয়ারী,চায়না জাল নিধনের ব্যাপারে বক্তারা বিভিন্ন যুক্তি পেশ করেন। 

আলোচনা সভা শেষে মৎস্য জীবিতদের মৎস্য খাতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে উপজেলার সফল ও কৃতি মৎসবীজদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট নগরে কলেজপড়ুয়া মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

1

ভেড়ামারায় অষ্টম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ

2

তামাকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে কঠোর অধ্যাদেশ ই-সিগারেট নিষিদ্

3

পটুয়াখালীতে বসত ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, এলাকায়

4

ঝালকাঠিতে নতুন জেলাপ্রশাসক

5

ভেড়ামারায় মরনফাঁদ বটগাছ

6

মাদারীপুরে হানাদারমুক্ত দিবস আজ

7

মণিরামপুরে ইসলামী যুব আন্দোলনের মাসিক সভায় বেগম খালেদা জিয়

8

ঘন কুয়াশা, কনকনে ঠান্ডা আর হিমেল বাতাসে বিপর্যস্ত কুড়িগ্রাম

9

কুড়িগ্রামে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা

10

দৌলতপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

11

টুঙ্গিবাড়ীয়া ইউনিয়ন তাঁতীদলের আহ্বায়ক কমিটি অনুমোদন

12

মাতুয়াইলের আচার বিক্রেতা বাসার মিয়ার এক অমলের ইতিহাস

13

পাঁচবিবিতে দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণ চুরি

14

মুরাদনগরে ধামঘর ইউনিয়ন ৪নং ওয়র্ডে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

15

বেনাপোল বন্দরের এপিবিএন পুলিশের ৪০ সদস্যকে বদলি

16

তাড়াইলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মা

17

কলমাকান্দায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

18

গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

19

মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামীলীগের ০৬ নেতার পদত

20