জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কর্ণাটকে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ

মোঃ রাতুল হাসান লিমন

ভারতের কর্নাটক রাজ্যে ট্রাক ও যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ২৬ জন। দুর্ঘটনার পর বাসে আগুন ছড়িয়ে পড়ায় হতাহতের সংখ্যা বেড়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে কর্নাটকের চিত্রাদূর্গা জেলার একটি জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, হিরিয়ুর এলাকা থেকে বেঙ্গালুরুর দিকে যাত্রা করা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে চলে আসে। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের সঙ্গে সঙ্গেই বাসে আগুন ধরে যায় এবং অল্প সময়ের মধ্যেই সেটি সম্পূর্ণভাবে আগুনে গ্রাস হয়।
দুর্ঘটনার সময় বাসে থাকা বহু যাত্রী ঘুমিয়ে ছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কয়েকজন যাত্রী বাস থেকে বেরিয়ে আসতে পারেননি। এতে ঘটনাস্থলেই ১৭ জনের প্রাণহানি ঘটে।
দুর্ঘটনায় আহত যাত্রীদের উদ্ধার করে হিরিয়ুর ও চিত্রাদূর্গা জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
খবর পেয়ে দমকল বাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজও চলমান রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক শোকবার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান ট্রাফিক মোড়ে অসহায় নারীকে জেলা প্রশাসনের সহায়তা

1

অবৈধ ইটভাটা বন্ধের পক্ষে এলাকাবাসী

2

হারিয়ে ফেলা মাকে ফিরে পাওয়ার গল্প

3

গাইবান্ধার কাপাসিয়া ইউপি চেয়ারম্যান ও আ. লীগ নেতা মনজু গ্রেফ

4

কালিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীতে র‍্যালী ও আ

5

বান্দরবানের লামায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও

6

পুলিশের নতুন পোশাক নিয়ে জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া

7

চট্টগ্রাম বন্দরের উদ্ভুত পরিস্থিতিতে চট্টগ্রাম মহানগরী জামায়

8

সাইলী হইতে দোতারা ব্রিজ পর্যন্ত রাস্তায় গর্তের কারণে চলাচল স

9

অবহেলায় ধ্বংসের পথে সুন্দরবনের আদলে গড়া পর্যটন কেন্দ্র

10

চাঁপাইনবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তু

11

মধুখালীতে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে নাকাল জনজীবন

12

টাঙ্গাইল জেলা যুবদলের সদস্য সচিব বাবুকে বহিষ্কার

13

দিনাজপুরে বিজিবির প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

14

ভাঙ্গুড়ায় চাঁদাবাজির অভিযোগে যৌথ বাহিনীর অভিযানে আটক সহোদর

15

সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আলহাজ্

16

বেনাপোলে বন্দর-কাস্টমস ও ব্যবসায়ীদের জিম্মি করে সুমনের বেপ

17

দূর্নীতিবাজদের পেটের ভিতরে হাত ঢুকিয়ে কালো টাকা বের করে আনা

18

সাটুরিয়ায় যুবলীগ নেতা গ্রেফতার

19

জব্বারের বলীখেলার ১১৬তম আসর ২৫ এপ্রিল

20