মোঃ আবদুর রহিম মেহেদী
প্রকাশঃ 5-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

কক্সবাজার নয়, এবার পর্যটকদের হৃদয়ে জায়গা করে নিচ্ছে কুয়াকাটার 'চর বিজয়'

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত বঙ্গোপসাগরের মাঝখানে জেগে ওঠা এক নান্দনিক দ্বীপের, নাম ‘চর বিজয়’। নীল জলরাশি, শতশত লাল কাঁকড়া আর অতিথি পাখির মনভোলানো কলতানে এখানে তৈরি হয়েছে এক স্বপ্নরাজ্য। এ চরের সৌন্দর্য্য এখন পর্যটকদের নতুন গন্তব্য।
চরের মাটি জুড়ে লাল কাঁকড়ার দল আপনাকে স্বাগত জানাবে এক বিশাল লাল গালিচা বিছিয়ে। আর নীল সমুদ্রজলে ভেসে বেড়ানো পাখিরা যেন নেমেছে স্বর্গ থেকে আপনাকে বরণ করে নিতে। এ যেন সত্যিই এক নিঃশব্দ, নিরিবিলি, নির্মল রূপকথার রাজ্য!
২০২২ সালের ডিসেম্বর, বিজয়ের মাসে আবিষ্কৃত হওয়ার কারণে এ চরের নামকরণ হয় ‘চর বিজয়’। বর্ষায় চরটি পানির নিচে থাকলেও শীত ও গ্রীষ্মকালে এটি পুরোপুরি দৃশ্যমান থাকে এবং পর্যটকদের জন্য উপযোগী হয়ে ওঠে।
পটুয়াখালীর কুয়াকাটায় এসে ট্রলার বা স্পিডবোটে মাত্র দেড় ঘণ্টার পথ পাড়ি দিলেই পৌঁছে যাবেন চর বিজয়ে। এখানে না এলে কুয়াকাটা ভ্রমণ যেন অসম্পূর্ণই থেকে যায়!
প্রকৃতির এই অপূর্ব রূপমাধুর্যে দেখা মেলে গাঙচিল, বালিহাঁসসহ বিভিন্ন জাতের অতিথি পাখির। আর সবচেয়ে বিস্ময়কর হলো—একই স্থানে দাঁড়িয়ে আপনি উপভোগ করতে পারবেন সূর্যোদয় এবং সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য।
চর জুড়ে নেই কোনো ঘরবাড়ি, নেই বাজার কিংবা কোলাহল। আছে শুধু শান্ত সমুদ্র, নীল আকাশ, লাল কাঁকড়া আর পাখির রাজত্ব। এখানে এসে যে কেউ হারিয়ে যেতে পারে প্রকৃতির বিশুদ্ধতায়।
কুয়াকাটায় বেড়াতে এলে অবশ্যই সময় বের করে ঘুরে আসুন চর বিজয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলের কুঠারাঘাতে মা আইসিইউতে

1

কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও ক্রাইম কনফারেন্স অ

2

শিবিরের সাবেক জেলা সভাপতি সোহেলের সঙ্গে ১১ দলীয় প্রার্থী মাদ

3

যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু

4

আশাশুনিতে রূপান্তরের উদ্যোগে মানব পাচার প্রতিরোধে প্রতিষ্ঠান

5

রায়গঞ্জের ক্ষিরতলায় যুবসমাজের উদ্যোগে ১৭ তম তাফসিরুল কুরআন

6

কুমিল্লা-১১ আসনে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের মনোনয়ন

7

বুড়িমারী স্থলবন্দরে ভারতীয় মালামাল (শীসা) সহ ভারতীয় ট্রাক

8

পাবনায় জুমার খুতবায় গণভোট নিয়ে আলোচনায় এনএসআই কর্মকর্তার

9

আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ৩০ তম হিফযুল কুরআন প্র

10

চিলমারীর খাউরিয়ার চরে ভাতিজাদের হামলায় ফুপু সহ আহত-৭

11

গলাচিপার চর বাংলায় খাস খাজনা প্রদানকৃত জমি জবরদখলের অভিযোগে

12

টুঙ্গিপাড়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল

13

কেরানীগঞ্জে খেলাধুলার উন্নয়নে পীয়ারলেস ইয়ুথ ক্লাবে উপজেলা প্

14

কুশারিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫

15

দিনাজপুরে সড়ক দখলমুক্ত অভিযানে প্রশাসনের কঠোর অবস্থান

16

মহেশখালীতে বিএনপি প্রার্থী আলমগীর ফরিদের মনোনয়নপত্র দাখিল

17

পাঁচবিবিতে গলায় কাপড়ের ফাঁস দিয়ে নিহত এক

18

কালিগঞ্জে নবীননগর সরকারি প্রাথঃ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফ

19

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ কাজির দেউড়ি জামান হোটেলে জরিমান

20