জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কক্সবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মোঃ হেলাল উদ্দীন
অদ্য ০৭/০১/২০২৬ খ্রি. তারিখ সকাল ০৮:০০ ঘটিকায় কক্সবাজার জেলা পুলিশের নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি শৃঙ্খলা ও পেশাগত মান উন্নয়নের লক্ষ্যে কক্সবাজার পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত অফিসার ও ফোর্সের মাস্টার প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন জনাব এ.এন.এম. সাজেদুর রহমান, পুলিশ সুপার, কক্সবাজার জেলা। 

পরবর্তীতে সকাল ১০.০০ ঘটিকায় পুলিশ লাইন্সস্থ ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় কক্সবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যগণ তাদের বিভিন্ন দাবি, সমস্যা ও কল্যাণমূলক প্রস্তাবনা উপস্থাপন করেন। পূর্ববর্তী কল্যাণ সভায় উপস্থাপিত সমস্যাসমূহের সমাধান বিষয়ে অগ্রগতি পর্যালোচনা করা হয়।

এছাড়াও উক্ত কল্যাণ সভায় অপহরণ মামলার ভিকটিম উদ্ধারে সফলতার জন্য মাননীয় আইজিপি মহোদয় কর্তৃক এবং মাদক উদ্ধার অভিযানে সন্তোষজনক সাফল্যের জন্য মাননীয় ডিআইজি মহোদয় কর্তৃক সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়। কল্যাণ সভার শেষ পর্যায়ে কক্সবাজার জেলা পুলিশে কর্মরত এটিএসআই/১৪৭ মোঃ শফিউল আলমকে অবসরজনিত বিদায় উপলক্ষে মাননীয় পুলিশ সুপার, কক্সবাজার জেলা মহোদয়  কর্তৃক সম্মাননা স্মারক প্রদান করা হয়।

দুপুর ১২:০০ ঘটিকায় ডিসেম্বর/২৫ মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরাধ সভায় পুলিশ সুপার মহোদয় সকল থানার অফিসার ইনচার্জদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং থানা এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার নির্দেশ প্রদান করেন এবং সকল থানার গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলের ৮ আসনের মধ্যে ৭টিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষ

1

জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন নাজিম উদ্দীন নাবিল

2

গোবিন্দগঞ্জে বিএনপি মনোনয়ন নিয়ে তৃণমূলে তীব্র অসন্তোষ

3

সিন্দুকছড়ি ইউনিয়নের ২২৬ নং মৌজার অংক্যথোয়াই কার্বারির অভিষেক

4

লিবিয়া সাগরে মাফিয়াদের গুলিতে মাদারীপুরের দুই যুবকের মৃত্যু

5

ধোবাউড়ায় কৃষি প্রণোদনার লটারিতে অনিয়মের অভিযোগ

6

পাপিয়ার সরব উপস্থিতিতে চাঙ্গা বিএনপি, তৃণমূল উজ্জীবিত

7

কেন্দ্রীয় সংসদের নির্বাচনী প্রচার-প্রচারণার

8

আওয়ামী লীগের দায়িত্ব নিতে চান প্রফেসর ড.এ আর খান

9

নোয়াখালীর সেনবাগে ছাত্রদল কর্তৃক মেধাবী সংবর্ধনা আয়োজন করেন

10

মেহেরপুর মুজিবনগরে বিদেশী পিস্তলসহ ১ জন গ্রেফতার

11

আলীকদম কলেজে প্রশাসনিক ভবনের উদ্বোধন সম্পন্ন

12

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ কলেজ তাড়াশ

13

যৌথ বাহিনীর হাতে মাদক কারবারি পিতা-পুত্র গ্রেফতার

14

গ্যাস সংযোগ পাবেন শিল্পমালিকরা

15

ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীর বাচ্চা প্রসব ঘটনার ৪ মাসেও

16

চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় তিন আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখ

17

বাঞ্ছারামপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের বিরুদ্ধে বিএ

18

ঝিনাইদহে যুবককে অমানবিক নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

19

কমরেড মণি সিংহের ৩৫তম প্রয়াণ দিবস পালিত

20