জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কক্সবাজার–০২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন মাহমুদুল করিম

 এম, কলিম উল্লাহ মানিক

 

কক্সবাজার–০২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন ছোট মহেশখালীর কৃতিসন্তান মাহমুদুল করিম।
জাতীয় পার্টি সারা দেশে ৩০০ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করছে। এরই ধারাবাহিকতায় গত ২৬ ডিসেম্বর রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে লাঙ্গল প্রতীকের জন্য দলীয় মনোনীত প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
ঘোষিত তালিকা অনুযায়ী, কক্সবাজার–০২ মহেশখালী–কুতুবদিয়া আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মাহমুদুল করিম। তিনি কক্সবাজার জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক এবং মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের মাইজপাড়া গ্রামের বাসিন্দা।
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী জানান, যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে তিনি নির্বাচনী মাঠের পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, ভোটের মাঠে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত না হলে জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্ত নিতে পারে। তার ভাষায়, জাতীয় পার্টি কখনোই অনিয়মপূর্ণ বা একতরফা নির্বাচনের অংশ হতে চায় না।
শামীম হায়দার পাটোয়ারী আরও বলেন,
“জাতীয় পার্টি সব সময় এ দেশের জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। জনগণের যে কোনো রায় আমরা অতীতেও মেনে নিয়েছি। যাচাই-বাছাই শেষে আজ আমরা আমাদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছি। এখনো আমরা আশা করি, অন্তর্বর্তী সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে জাতীয় পার্টিকে সমান সুযোগ দেবে।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কক্সবাজার–২ আসনে প্রার্থী ঘোষণার পাশাপাশি নির্বাচন নিয়ে জাতীয় পার্টির শর্তসাপেক্ষ অবস্থান জাতীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে উপকূলীয় ও দ্বীপাঞ্চল নিয়ে গঠিত গুরুত্বপূর্ণ এই আসনে নির্বাচন ঘিরে রাজনৈতিক অনিশ্চয়তা আরও স্পষ্ট হয়ে উঠছে।
উল্লেখ্য, কক্সবাজার–০২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনটি দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে সংবেদনশীল ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আসন হিসেবে বিবেচিত হয়ে আসছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়লেখায় জোড়া খুন গুরুতর আহত ১

1

মোংলার জয়মনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই মদি দোকান ও নগত

2

গফরগাঁওয়ের রসুলপুর গণপাঠাগারের কেন্দ্রীয় কমিটি গঠন, দেশব্যাপ

3

মাদারগঞ্জে নদীতে পড়ে ৫ জনের মৃত্যু

4

ফুলছড়িতে অপারেশন ডেভিল হান্টে ছাত্রলীগ নেতা জয় গ্রেপ্তার

5

টঙ্গীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

6

এলাকার বাস্তবতায় প্রার্থী পরিবর্তনের দাবি: জাহাঙ্গীর মোল্লা

7

জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি :

8

ভোলায় ভোটার উদ্বুদ্ধকরণে জেলা তথ্য অফিসের ব্যতিক্রমী উদ্যোগ

9

লাল-সবুজের পতাকায় বিদায় নিলেন বেগম খালেদা জিয়া

10

মহান বিজয় দিবস-২০২৫ উদযাপনে সিরাজগঞ্জে রাষ্ট্রীয় আয়োজন

11

রামুর মরিচ্যা চেকপোস্টে ৮০ হাজার ইয়াবাসহ এক যুবক আটক

12

পাঁচবিবিতে দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণ চুরি

13

খনিজ বালু রক্ষায় ব্রহ্মপুত্রনদে অবাধে বালু উত্তোলন বন্ধের দা

14

বান্দরবানের লামায় ফুটবল খেলায় ব্যাজ পরানো কে কেন্দ্র করে চ

15

ভোলায় দ্বিতীয় দিনের মতো অভ্যন্তরীণ ৫ রুটে বাস সিএনজির ধর্ম

16

বরিশালের চরকাউয়া নয়ানীতে নারী নিখোঁজ, থানায় জিডি

17

চট্টগ্রাম-১৩আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত ছৈয়দ মোহাম্মদ শাহাজাহা

18

সীমান্তে আহাদ হত্যা, সংঘবদ্ধ সিন্ডিকেট চক্রের সম্পৃক্ততার অভ

19

সেনবাগে ভ্রাম্যমাণ আদালতে মাটি ব্যবসায়ীদের জরিমানা

20