মাধ্যমিক স্কুল সার্টিফিকেট- এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিরাজগন্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি জোনায়েদ আহমেদ সবুজ ও বিপ্লবী সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ । পরিক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদেরকে সিরাজগন্জ জেলা ছাত্রদল পক্ষ থেকে প্রাণোৎসারিত শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন । আর যারা উত্তীর্ণ হতে পারে নাই তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং হতাশ না হয়ে নতুন ভাবে নিজেদের তৈরি করার আহবান জানিয়েছেন। তারা বলেন, আজকের তরুণেরাই দেশের ভবিষ্যৎ। আজকের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণরাই আগামীদিনে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবে, তরুণ প্রজন্ম রাজনীতি বিমুখতার বদলে রাজনীতি সচেতন হয়ে উঠবে, স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে দেশীয় ও আধিপত্যবাদী ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধভাবে রুখে দিবে, তাদের হাত ধরেই বাংলাদেশ বিশ্বের দরবারে মর্যাদাপূর্ণ আসনে অধিষ্ঠিত হবে, এটাই আজকের দিনে গণমানুষের প্রত্যাশা, আমাদেরও প্রত্যাশা।
সকলের জন্য শুভ কামনা রইল।
মন্তব্য করুন