রূপক মুখার্জি
প্রকাশঃ 13-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

এক বিষয়ে পরীক্ষা দিয়ে আরেক বিষয়ে ফেল

নড়াইলের লোহাগড়ায় চলতি বছরে এসএসসি পরীক্ষায় ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ে পরীক্ষা দিয়ে ‘কৃষিশিক্ষায়’ অকৃতকার্য হয়েছেন লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের কারিগরি শাখার শিক্ষার্থী মো. রোমান মোল্যা। 
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এমন চিত্র দেখা গেছে। এ নিয়ে শনিবার (১২ জুলাই) রাতে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
জানা যায়, উপজেলার লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে কারিগরি শাখার (ইলেকট্রিক্যাল) শিক্ষার্থী মো. রোমান মোল্যা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেন তিনি। ১৫ বিষয়ে পরীক্ষা দিয়ে ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ে অকৃতকার্য হন। তবে ফলাফল সিট অনুযায়ী কৃষিশিক্ষায় ‘এ’ গ্রেড পান। ২০২৪ সালে অকৃতকার্য হওয়া ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে সেবারও ওই বিষয়ে পাস করতে পারেননি তিনি। তবে যথারীতি কৃষিশিক্ষার ফলাফল ছিল অপরিবর্তিত।
এদিকে, ২০২৫ সালে রোমান আবারও একি বিষয়ে পরীক্ষা দেন। তবে এবার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেওয়া এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে তিনি ওই বিষয়ে পাস করলেও ‘কৃষিশিক্ষায়’ তাকে ফেল দেখিয়ে, সামগ্রিক ফলাফলে তাকে পাস দেখিয়ে গ্রেড পয়েন্ট এভারেজ (GPA) ৪.১৪ প্রকাশ করা হয়।

এ বিষয়ে শিক্ষার্থী মো. রোমান মোল্যা মুঠোফোনে বলেন, আমি ২০২৫ সালে শুধুমাত্র বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টিতে পরীক্ষা দেওয়ার জন্য ফরম পূরণ করি এবং টাকা জমা দিয়েছিলাম। পরে আমি শুধুমাত্র ওই বিষয়টিতে পরীক্ষাও দিয়েছি। বোর্ডের দেওয়া ফলাফলে আমি ওই বিষয়ে এ মাইনাস (A-) পেয়েছি। কিন্তু কৃষিশিক্ষায় আমাকে ফেল দেখানো হচ্ছে। আমি তো কৃষিশিক্ষায় পরীক্ষাই দেয়নি। প্রথমে রেজাল্ট সিট দেখে কিছু বুঝতে না পারলেও পরে বিষয়টি দেখতে পাই। তিনি জানান মানসিকভাবে চাপে আছি, স্যারদের সঙ্গে যোগাযোগ করছি কিন্তু এখন পর্যন্ত কোনো স্পষ্ট ধারণা পাইনি বলে জানান এই শিক্ষার্থী।
এদিকে, এ ফলাফল নিয়ে জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। টিপু সুলতান নামের এক ব্যক্তি বলেন, যে শিক্ষার্থী একটা বিষয়ে পরীক্ষা দেননি। কিন্তু সে বিষয়ে অকৃতকার্য কেমন করে হয়? এটা স্পষ্ট বোর্ডের গাফিলতি। আর অন্য কোনো বিষয় থেকে থাকলে বোর্ডের সেটার জানানো উচিত।
এ বিষয়ে লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামান বলেন, বিষয়টি জানতে পেরেছি। শিক্ষার্থীর ফলাফলের বিষয়টি নিয়ে বোর্ডের সঙ্গে যোগাযোগ করে সমাধানের চেষ্টা করা হবে। তবে ধারণা করছি, এটা দায়িত্বরত ব্যক্তির টাইপিং মিসটেক হতে পারে। তিন বছর আগে বোর্ড থেকে জানানো হয়েছিল, কোনো শিক্ষার্থী কোনো বিষয়ে ফেল করলে চতুর্থ বিষয়ে যদি পাস করে, পরবর্তী বছরে ফেল করা বিষয়ে পুণরায় পরীক্ষা দিয়ে পাস করলে ও চতুর্থ বিষয়ের ফলাফল যোগ হবে না। তবে পাস করার পরও মার্কসিটে ফেল দেওয়ার কথা নয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি বাড়ি গিয়ে ভোটার আইডি ও বিকাশ নম্বর সংগ্রহ বেআইনি: শামা

1

চেয়ারম্যান আত্মগোপনে, প্রশাসনিক অচলাবস্থায় আশিদ্রোন ইউনিয়ন প

2

চাঁদাবাজির অভিযোগে শিক্ষার্থীদের ধাওয়া খেলেন গণঅধিকার পরিষদ

3

দিনাজপুর জেলার বিরামপুরে কৃষকের প্রাচীন ঐতিহ্য গরুর হাল বিলু

4

প্রকাশিত DSDtv এর মিথ্যা সংবাদ ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ.

5

দিপু দাসকে পোড়ানোর আগে গাছে ঝোলানো সেই অনিককে গ্রেপ্তার করেছ

6

অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এর উদ্যোগে ফ্রি মেডিকেল

7

NGOF - UNDP -GCAপ্রকল্পের উদ্দ্যোগে আনুলিয়া ইউনিয়নে নিরাপদ প

8

চুনারুঘাটে খাল খনন কাজ শুরু,হওয়ায় পরিবেশ উপদেষ্টার প্রতি কৃত

9

আমরা ক্ষমতায় আসলে কারো ঘর ছেড়ে পালাতে হবে না-মুফতি আবু বকর

10

পাবনায় বিএডিসি সহকারী পরিচালকের উপর অতর্কিত হা ম লা র প্রতিব

11

টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের উদ্যোগে দরিদ্র-অসহায় শীতার্তদের ম

12

নৃত্যে বিভাগীয় চ্যাম্পিয়ন হলেন নোয়াখালী সরকারি কলেজের শিক

13

ঈশ্বরদীতে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত

14

গ্যাস সংকটে উত্তাল যাত্রাবাড়ী-শনিরআখরা: সড়ক অবরোধে স্থবির ঢ

15

এক হাজারের বেশি টাকা পাঠানো যাবে না বিকাশ, রকেট ও নগদে

16

দিনাজপুর-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্

17

মাদারীপুরে গরু ব্যবসায়ীদের কুপিয়ে টাকা ছিনতাই, তিন ডাকাত গ্র

18

বগুড়ার শেরপুরে মাদ্রাসা নির্বাচনে জাল ভোট দিতে এসে যুবক আটক

19

নাসির নগরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরু গাড়ি এখন শুধুই স্মৃতি

20